BREAKING: ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯ হাজারের বেশি, ভয়াবহ সংক্রমণ আমেরিকায়

ওয়াশিংটন: শেষ ২৪ ঘন্টায় আরও ব্যাপক সংক্রমণ দেখল আমেরিকা। গত একদিনে একদিকে যখন আমেরিকায় ট্রাম্পের ভাগ্যগণনা চলছে, তখন সর্বোচ্চ সংক্রমণ দেখল আমেরিকা। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে শেষ একদিনে আক্রান্ত ৯৯ হাজারের বেশি।

মঙ্গলবার সন্ধ্যে ৮ টা ৩০ থেকে বুধবার সন্ধ্যে ৮ টা ৩০ অবধি আমেরিকায় মোট আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬৬০ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১১২ জনের।

উল্লেখ্য, করোনার জেরে মার্কিন মুলুকে এখন অবধি মোট আক্রান্ত হয়েছেন ৯.৪ মিলিয়ন মানুষ। এরমধ্যে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার মানুষের।

উল্লেখ্য, ‘আমেরিকান আকাদেমি অফ পেডিয়াট্রিকের’ (AAP) প্রকাশিত রিপোর্টে মার্কিন গবেষক এবং শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিনযুক্তরাষ্ট্রের মোট ১১ শতাংশ শিশু করোনা সংক্রমণের শিকার। যা চিকিৎসা বিজ্ঞানীদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার বিষয়। কারণ, যে হারে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে তাতে শিশুদের সংক্রমিত হওয়ার বিষয়টি গোটা বিশ্বের কাছেই আতঙ্কের।

এদিকে করোনার কারণে এখনও পর্যন্ত ৫,০০০ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অন্তত ১০০ জন শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়াও আমেরিকার একলক্ষ শিশুর মধ্যে অন্তত ১,০৫৩ জন শিশু এই সংক্রমণের শিকার।

The post BREAKING: ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯ হাজারের বেশি, ভয়াবহ সংক্রমণ আমেরিকায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k5YMAw
Post a Comment (0)
Previous Post Next Post