বাজারে আসতে পারে FAKE করোনার ভ্যাকসিন, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

লন্ডন: যখন সাধারণ মানুষ বিপদে পড়ে তখনই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে একদল মানুষ। করোনা ভ্যাকসিন নিয়েও তেমনই আশঙ্কার কথা শুনিয়েছেন একদল বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, ফায়দা তুলে অতিরিক্ত লাভের আশায় বাজারে বিক্রি করা হতে পারে নকল ভ্যাকসিন। বলা বাহুল্য কিছু অসাধু লোকেরাই হবে এইসব চক্রের কাণ্ডারি।

বিশেষজ্ঞদের আশঙ্কা একটি ভ্যাকসিন বিক্রির ঘোষণার সঙ্গে সঙ্গে অপরাধীরা বাজারে জাল ভ্যাকসিন ছড়াতে পারে। এতে তাঁদের বিরাট মুনাফা হবে, কিন্তু ভয়ংকর ক্ষতি হবে মানুষের। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি একথা জানিয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট.কো.ইউকে-র রিপোর্ট বলছে, ব্রিটেনে ইতিমধ্যে এই ফেক ভ্যাকসিনের বিক্রি রুখতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহামারির শুরুর দিকে অসাধু লোকেরা নকল পিপিই বিক্রি করার চেষ্টা করেছিল, সেই একই ধাঁচে এবারও ভ্যাকসিন নিয়ে অসাধু ব্যবসা করতে পারে তাঁরা।

আরও পড়ুন – ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা ট্রাম্পের, উৎসব পালনের ছবি শেয়ার করলেন

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে জালিয়াতির বড় ঝুঁকি রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভ্যাকসিন প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নকল ভ্যাকসিন দেওয়ার দলগুলি সক্রিয় হয়ে উঠবে।

রিপোর্ট মোতাবেক এর আগেও করোনার নানা রকম জাল জিনিস, যা কিনা সাধারণ মানুষের প্রয়োজন এমন কিছু বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। এক্ষেত্রে অসাধু লোকেদের উদ্দেশ্যে হল মুনাফা অর্জন।

তবে ভ্যাকসিনের ওপর করাল ছায়া এই প্রথম না। এর আগে একাধিকবার সাইবার হামলার দাবি করেছে বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, ভ্যাকসিন তৈরি হচ্ছে এমন সংস্থার ওপর বারেবারে আঘাত হেনেছে হ্যাকারেরা। মূলত তথ্য চুরির উদ্দেশ্যে হ্যাকাররা এই হামলা চালায় বলে জানানো হয়েছে।

The post বাজারে আসতে পারে FAKE করোনার ভ্যাকসিন, সতর্ক করছেন বিশেষজ্ঞরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kvVJBP
Post a Comment (0)
Previous Post Next Post