‘নির্বাচনের সময় শিমলায় পিকনিক করছিলেন রাহুল’, বিস্ফোরক অভিযোগ RJD নেতার

পাটনা: বিহারে ফের চড়ছে রাজনৈতিক পারদ। উপমুখ্যমন্ত্রী পদ প্রায় হাতছাড়া হয়ে গিয়েছে সুশীল মোদীর। অন্যদিকে এবার আরজেডি-র প্রবীণ নেতা শিবানন্দ তিওয়ারি আক্রমণ করেছেন কংগ্রেস বাহিনীকে। তার অভিযোগ, যে রাহুল গান্ধীর নানান কাজের জন্য বিজেপি সহায়তা পাচ্ছে।

শিবানন্দ তিওয়ারি জানিয়েছেন, কংগ্রেস পার্টি মহাজোটের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কংগ্রেস মোট ৭০ জন প্রার্থী দিয়েছিল, কিন্তু ৭০ টিও র‍্যালি করেনি। শিবানন্দ তিওয়ারি জানাচ্ছেন, রাহুল গান্ধী মাত্র তিন দিনের জন্য বিহারে এসেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী আসেননি কারণ তিনি বিহারে ততটা পরিচিত নন।

বিস্ফোরক অভিযোগে তিনি বলেন, বিহারে যখন নির্বাচনের পারা পুরো মাত্রায় চড়েছিল, সে সময় রাহুল গান্ধী শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে পিকনিক করেছিলেন। শিবানন্দ তিওয়ারির প্রশ্ন করেছেন, পার্টি কি এভাবে চলে? তাঁর বক্তব্য, কংগ্রেস দল যেভাবে পরিচালিত হচ্ছে তাতে বিজেপি লাভবান হচ্ছে।

শিবানন্দ তিওয়ারি বলেন, রাহুল গান্ধীর বাড়িতে একটি বৈঠক হয়েছিল। সেখানে কপিল সিবাল, শশী থারুর, মুকুল ওয়াসনিক, মনীষ তিওয়ারির মতো নেতারা হাজির ছিলেন। তাঁরা চিঠি লিখে দল নিয়ে চিন্তা প্রকাশ করে বলেও জানান তিনি।

আরজেডি নেতা বলেন, তিনি মনে করেন, কেবল বিহারে নয়। অন্যান্য রাজ্যেও কংগ্রেস বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জোর দেয়, কিন্তু নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হয়। কংগ্রেসের এই সম্পর্কে চিন্তা করা উচিত বলেও তিনি মনে করেন।

উল্লেখ্য, কংগ্রেস বিহারে লড়েছিল ৭০ টি আসনে। কিন্তু সেখান থেকে জয় তুলে আনতে পেরেছে মাত্র ১৯ টিতে। যা কিনা যথেষ্ট ধাক্কা দিয়েছে মহাজোটকে। যদি কংগ্রেস আর ৮-১০ টি আসন বেশি তুলে নিতে পারত, তবে নিঃসন্দেহে বিহার নির্বাচনের পাশা পালটে যেত বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন।

The post ‘নির্বাচনের সময় শিমলায় পিকনিক করছিলেন রাহুল’, বিস্ফোরক অভিযোগ RJD নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UvQqry
Post a Comment (0)
Previous Post Next Post