এখন থেকে WhatsApp এ পাঠানো যাবে টাকা, দারুণ সুবিধা সাধারণ মানুষের

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এখন মেসেজ পাথানোর পাশাপাশি টাকাও পাঠাতে পারেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে দেশে পেমেন্ট পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে।

হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে সক্ষম হবে। অর্থাৎ এখন থেকে ভারতের ডিজিটাল পেমেন্টের অংশ হতে চলেছে হোয়াটসঅ্যাপও।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ আপডেট করে এই সুবিধা পেতে পারেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি ডেবিট কার্ড থাকতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশনে গিয়ে এই সুবিধা অ্যাক্টিভ করতে পারেন।

আরও পড়ুন – ৭০ দিন ধরে সংক্রামিত করোনা রোগী, নতুন তথ্যে চিন্তিত গবেষকরা

পেমেন্ট বিজনেসে কাজ করা সংস্থাগুলির ধারণা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় ডিজিটাল পেমেন্ট সেক্টরে পেমেন্টের পরিমাণ অনেক বেড়ে যাবে। কারণ দেশে বহু মানুষ হোয়াটসঅ্যাপ নিয়মিত ভাবে ব্যবহার করে।

একটি পরিসংখ্যান বলছে শুধু ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়নের কাছাকাছি। গুগল পেতে সংখ্যাটা সাড়ে ৭ কোটির কাছাকাছি ও ফোন পে’তে ৬ কোটির কাছাকাছি।

গত দুই বছর ধরে হোয়াটসঅ্যাপ পাইলট পর্যায়ে এই পরিষেবাটি চালাচ্ছিল তবে এটা এতদিন সরকারি অনুমতি পায়নি। কিন্তু এখন থেকে দেশের মানুষের জন্য এসে গিয়েছে হোয়াটসঅ্যাপেও টাকা পাঠানোর সুবিধা।

The post এখন থেকে WhatsApp এ পাঠানো যাবে টাকা, দারুণ সুবিধা সাধারণ মানুষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3p4E1bQ
Post a Comment (0)
Previous Post Next Post