জম্মু কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টায় ভারত, বলছে মার্কিন রিপোর্ট

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, তবে ভারতের বিভিন্ন প্রান্তে জঙ্গি গোষ্ঠী ও মাওবাদীরা মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে ধীরে ধীরে কিছু সুরক্ষা এবং যোগাযোগ সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি সরিয়ে নিয়েছে। উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি তৈরির জন্য সেখানকার বাসিন্দাদের মানবাধিকার রক্ষা করা নিয়েও তৎপরতা নিচ্ছে ভারত সরকার। সম্প্রতি আমেরিকার মানবাধিকার কর্মীদের একটি রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে।

আমেরিকার ‘মানবাধিকার অনুশীলন’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে ভারত সরকার জম্মু ও কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির উন্নতি এবং রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। তবে ভারতের বিভিন্ন প্রান্তে এখনও নিরাপত্তাকর্মীদের খুন করা, নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মাওবাদী অধ্যূষিত এলাকাগুলিতে শিশুদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনে অন্তর্ভুক্ত করার চেষ্টা অনবরত চলছে।

মার্কিন কংগ্রেসে সেদেশের ‘মানবাধিকার অনুশীলন’ তার রিপোর্টে উল্লেখ করেছে, যে ভারত সরকার জম্মু ও কাশ্মীরে স্থিতাবস্থা ফেরাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে উপত্যকায়। এছাড়াও জম্মু কাশ্মীরে সম্প্রতি যে উন্নয়ন পরিষদের ভোট হয়েছে, তারো উল্লেখ রয়েছে ওই মার্কিন রিপোর্টে। স্থানীয় প্রশাসন সফলতার সঙ্গে উপত্যকায় নির্বাচন পর্ব পরিচালনা করেছে বলে মার্কিন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মার্কিন ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে একাধিক জঙ্গি গোষ্ঠী এখনও হত্যালীলা চালিয়ে যাচ্ছে। বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদীরা নিরাপত্তারক্ষীদের টার্গেট করে চলেছে। রাস্তা, রেলওয়ে ট্র্যাক ও যোগাযোগ রক্ষাকারী টাওয়ারগুলিক নিশানা করে চলেছে মাওবাদীরা। চলতি বছরে ভারতে সন্ত্রাসবাদী হানায় প্রাণ গিয়েছে ৯৯ জন সাধারণ নাগরিকের। এরই পাশাপাশি চলতি বছরে ১০৬ জন নিরাপত্তাকর্মীর এখনও পর্যন্ত সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছে। উল্টোদিকে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে চলতি বছরে ৩৮৩ জঙ্গির মৃত্যু হয়েছে।

মার্কিন প্রতিবেদনে ভারতের বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ চাপানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সহিংসতার হুমকি, সাংবাদিকদের বিরুদ্ধে বিচারবহির্ভূত গ্রেফতারি বা মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্যে আপত্তির উল্লেখ করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের উপর বিধি নিষেধ চাপানোর বিষয়টিও উল্লেখ করা হেছে মার্কিন ওই প্রতিবেদনে।

The post জম্মু কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টায় ভারত, বলছে মার্কিন রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O6wpYM
Post a Comment (0)
Previous Post Next Post