স্যামসং গ্যালাক্সি এম ০১ কোর স্মার্ট ফোনের দামের ওপর অ্যামাজন দিচ্ছে ছাড়

২ জিবি র‍্যাম এবং ৩২ স্টোরেজের স্যামসং গ্যালাক্সি এম ০১ কোর অ্যামাজনে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। অ্যামাজনে গ্রালাক্সি এম ০১ কোর মিলছে মাত্র ৬,১৯৯ টাকায়। এর পাশাপাশি মার্চের ২৯ তারিখ অবধি কোনও ডেলিভারি চার্জ দিতে হবে না গ্রাহককে।

কালো, লাল এবং নীল রঙের স্যামসং গ্যালাক্সি এম ০১ কোর অ্যামাজনে গ্রাহকরা পাচ্ছে এক বিশেষ অফারে। ৮,৪৯৯ টাকার গ্যালাক্সির ফোনটি গ্রাহকরা পাচ্ছে পাত্র ৬,১৯৯ টাকায়। গ্যালাক্সি স্মার্ট ফোনে ২৭% ছাড় মেলায় গ্রাহকরা এম ০১ কোর কিনে সাশ্রয় করবে ২,৩০০ টাকা। এর পাশাপাশি ২৯ মার্চ অবদি অ্যামাজনে গ্যালাক্সির ফোনটা কিনলে গ্রাহকরা ফ্রি ডেলিভারির ব্যবস্থাও পাবে।

৫.৩ ইঞ্চি পিএসেল টিএফটি, এইচডি প্লাস মাল্টিটাচ টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে গ্যালাক্সি এম ০১ কোরে। পাশাপাশি থাকছে ৩১০ পিপিআই পিক্সল ডেসটিনি এবং ১৬ এম কালার সাপোর্ট। দুটি নেনো সিমের ৪জি স্লট রয়েছে। ২ এমবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজের সঙ্গে অধিক স্টোরেজের জন্য থাকছে ৫১২জিবি একটা জায়গা।

অ্যান্ড্রয়েড গো ১০.০ অপারেটিং সিস্টেমের দ্বারা এটি চালনা করা হবে, সঙ্গে থাকবে ১.৫হার্জ+২হার্জ মিডিয়া টেক। এছাড়াও থাকবে এমটি ৬৭৩৯ ডাব্লুডাব্লু কুয়াড কোর প্রসেসর। ৩০০০ মেগাহার্জের মতো অধিক পাওয়ারের ব্যাটারি পরিষেবা থাকবে গ্যালাক্সির এই স্মার্ট ফোনে।

স্যামসং গ্যালাক্সি এম ০১ কোর স্মার্ট ফোনে থাকবে ৮ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের একটি ফন্ট ক্যামেরা। এর পাশাপাশি ১ বছরের ওয়ারেন্টি পরিষেবা পাবে গ্রাহক অ্যামাজন থেকে এই স্মার্ট ফোন ক্রয় করলে।

গ্রাহকরা স্যামসং গ্যালাক্সি এম ০১ কোর স্মার্ট ফোন ইএমআই এর মাধ্যমেও কিনতে পারে অ্যামাজন থেকে। অ্যামাজনে ২৯২ টাকা দিয়ে ইএমআই শুরু করতে পারে গ্রাহকরা। অ্যামাজনে গ্রাহকরা ইএমআই এর জন্য ব্যবহার করতে পারবে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, বড়োদা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক ক্রডিট কার্ড, সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, কোটাক এসবিআই ও ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড।

অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা দুই মাসের ভাগে ইএমআই দিতে পারবে। গ্রাহকদের ৩ মাসে ২,৬৬৬ টাকা, ৬ মাসে ১০৩৩ টাকার ইএমআই দিতে পারবে অ্যামাজনে। পাশাপাশি দামের ওপরে কোনও অতিরিক্ত ইএমআই দিতে হবে না গ্রাহককে।

The post স্যামসং গ্যালাক্সি এম ০১ কোর স্মার্ট ফোনের দামের ওপর অ্যামাজন দিচ্ছে ছাড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ssJESy
Post a Comment (0)
Previous Post Next Post