সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : এই বিধানসভা ভোটে সোশ্যাল মাধ্যমে প্রচারের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে বিভিন্ন বিখ্যাত গানের প্যারোডি। এবার বিজেপি’র প্রচারে একটি গান ব্যবহৃত হয়েছে যা ‘আপনা টাইম আয়েগা’র সুর নিয়ে ভাষা বদলে দেওয়া হয়েছে। যদিও যে ফেসবুক পেজ থেকে করা হচ্ছে সেটি অরাজনৈতিক বলা হচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘দ্য থটফুল বেঙ্গলি’। কিন্তু পেজের কমলা রঙ এবং গানের ভাষায় স্পষ্ট হয়ে যাচ্ছে তারা কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করছে। তবে গানটি যেমন সুন্দর করে ব্যাবহার করা হয়েছে সঙ্গে একটি দুরন্ত মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। একদম র্যাপ গানের জন্য আদর্শ ভিডিও বলাই যায়।
গানে বলা হয়েছে, ‘জাগছে আজকে জনতা, ওই দু হাতের মুঠোতে, দামাল ছেলের সাথে সাথে দুই পা মেলাতে, ছাপাবে, গ্রামের ছেলে এগোবে, উন্নতির চাকা আবার নতুন করে এগোবে, লোকমুখে বলবে, সবে মিলে লড়বে, একতার বলেতে দেশটাকে গড়বে, কাউকে ভয় করে না, লক্ষ্য থেকে সরে না, আসুক যত বিপদ আপদ, তার ধার ধারে না, এলো কত পিসি খুড়ো, ছেড়ে কথা বলে না।’ এই পর্যন্ত ঠিকঠাক চলছিল। এরপরের লাইন থেকেই স্পষ্ট হয়ে যাবে গানের লাইন কিসের এবং কোন রাজনৈতিক দলের ইঙ্গিত দিচ্ছে। মূলত ‘এলো কত পিসি খুড়ো’ এই লাইনও ধীরে ধীরে ইঙ্গিত দিতে শুরু করছে।
এবার বলা হচ্ছে, ‘সৎ পথে হবে জয়, অন্যায় সবে না, তোলাবাজি জালিয়াতি, বাংলায় চলবে না, বাংলার ভাই বোন বাংলা ছেড়ে যাবে না, কারণ বাংলা দেখো হাসছে……… দাদা এবার আসছে।’ দাদা আসছে বলতে কাকে বঝানো হচ্ছে তা আর নতুন করে বোলে বোঝানোর কিছু নেই। দাদা , দিদির ভোট লড়াইয়ে এই গান বলছে দাদা আসছে। মানে নরেন্দ্র মোদীর এবার কব্জা করবে বাংলাও এবং এইসব যে সমস্যা রয়েছে বোলে বিজেপি অভিযোগ করছে সেগুলিও সরাবে এই দাদা। এরপর থেকে পুরো ভিডিও বলে দেবে এটি বিজেপির প্রচারের গান। কারন যারা পারফর্ম করছে তাদের টি-শার্টে মোদি ও বিজেপি’র পদ্মফুলের চিহ্ন দেওয়া রয়েছে।
এর আগেও বিজেপি একটি প্যারোডি বানিয়েছিল। ইটালিয়ান লোকগানের সুরে ‘পিসি যাও’ গান বানিয়েছিল বঙ্গ বিজেপি। ইটালিয়ান গান বেলা চাওয়ের রিমিক্স ভার্সান তুমুল জনপ্রিয় হয়েছিল। তার প্যারডিই ছিল ‘পিসি যাও’। মমতার সরকারের দুর্নীতি, অপশাসন নিয়ে অভিযোগ করে বাংলায় লেখা হয় বিজেপির বেলা চাও।
বেলা চাও গানের সৃষ্টি উনিশ শতকে। উত্তর ইটালির পাটখেতে কর্মরত মোনদিনা কর্মীরা প্রতিবাদস্বরূপ এই গান রচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর অত্যাচারের প্রতিবাদে ফের উঠে আসে এই গান। ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার সুর ও স্বর হিসেবে বার বার উঠে এসেছে বেলা চাও। ঘটনা হল ফ্যাসিজমের বিরুদ্ধে গান বেলা চাও। সেই বেলা চাও আবার ব্যবাহার করছে সেই রাজনৈতিক দল যাদেরকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই ফ্যাসিস্ট চিন্তায় ভাবনায় ভরতি বলে অভিহিত করেন।
The post ‘আপনা টাইম আয়েগা’র সুরে বিজেপির প্যারোডি বলছে, ‘দাদা এবার আসছে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wcMgGs