মুম্বই : করোনার এক বছর ঘুরলেও স্বস্তি নেই। বরং দিন যত এগোচ্ছে ততই তড়তড়িয়ে বাড়ছে সংক্রমণের রেশ। মারণ ব্যাধির থাবায় পর্যদ্যুস্ত জনজীবন। আর এই অবস্থায় করোনার চেন ভাঙতে ফের পুরোপুরি লকডাউনের পথে হাঁটছে মুম্বই।
জানা গিয়েছে, হোলির পর থেকে যেভাবে সংক্রমণের গ্রাফচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে লকডাউন না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে। আর এই উদ্বেগজনক পরিস্থিতিতে ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে মুম্বইয়ের আওরঙ্গবাদ জেলায় ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, মেগা হোলি উৎসব উদযাপনের পরই সংক্রমণের বিস্তার আটকাতে আগামী ৮ এপ্রিল পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশ কার্যকর থাকবে ৩০ মার্চ মঙ্গলবার থেকে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত।
জানা গিয়েছে, গত দু-দিনে আওরঙ্গবাদ জেলায় নতুন করে প্রায় ১৭,০০ জনের করোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে। যার পরই সংক্রমণের রেশ আটকাতে এবং বড় ধরনের কোনও বিপর্যয় এড়াতে ফের লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় স্থানীয় জেলা প্রশাসন। যদিও এর আগে মহারাষ্ট্রে করোনা সংক্রমণের বিস্তার রোধে ১৫ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও শনিবার মধ্যরাত থেকে নাইট কার্ফু জারি করা হয়েছে। লকডাউন চলাকালীন প্রতিদিন রাত ৮ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত এই নাইট কার্ফু জারি থাকবে৷
এমনকি নাইট কার্ফু চলাকালীন সময়ে সমস্ত পার্ক, হোটেল, রেস্তোরা, সিনেমা হল, শপিংমল, বিচ এবং যেকোনও ধরনের পাব্লিক প্লেস বন্ধ থাকবে। এছাড়াও মহারাষ্ট্রে সকল প্রকারের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে, কেউ এই লকডাউনের নিয়ম লঙ্ঘন করলে তাঁদের মাথাপিছু এক হাজার টাকা জরিমানা করা হবে।
শুধুতাই নয়, মারণ এই ভাইরাসের শৃঙ্খল ভাঙতে সরকার স্থানীয় পুর কমিশনার, জেলা কালেক্টরদেরও স্বাস্থ্য এবং জনসচেতনতা সংক্রান্ত প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের অনুমতি দিয়েছে।
এদিকে রবিবার পর্যন্ত মহারাষ্ট্রে নতুন করে ৪০,৪১৪ টি করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১০৮ জন।
তবে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৩৩,২৪৫৩ জন। যদিও অ্যাক্টিভ কেসের সংখ্যা ছুঁয়েছে ৩,২৫,৯০১ এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন মোট ৫৪,১৮১ জন। সব মিলিয়ে মহারাষ্ট্রে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২,৭১,৩৮৭৫।
অন্যদিকে মুম্বইয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬,৯২৩ জন। এর মধ্যে ৩,৩৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৫,১৫০ টি। তবে মুম্বইতে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩,৯৮,৬৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬,২৮,৬৮৬ জন এবং মারা গিয়েছেন ১১,৬৪৯ জন।
The post হোলি যেতেই ঊর্ধ্বমুখী সংক্রমণ, ৮ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন এই জেলায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3szxk31