ওয়াশিংটন: খরগোশ মানেই লাফিয়ে লাফিয়ে চলা এক প্রাণী। কিন্তু কিছু খরগোশ রয়েছে যাদের আবার লাফাতে ভীষণ অনিহা। তারা দেহের পিছন দিকটা উঠিয়ে সামনের পা দিয়ে চলাচল করে। অনেকেই হয়তো বলবেন এ তাদের জন্মগত অভ্যাসের ফল। কিন্তু তা নয় একেবারেই। এর পিছনে দায়ী এর রকমের জিন।
নতুন এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। খুব দ্রুত যাওয়ার জন্য এক ধরনের খরগোশ পিছনের পাগুলি উপর দিকে তুলে দেয় আর সামনের পা দিয়ে দ্রুত দৌড়য়। গবেষণায় জানা গিয়েছে অঙ্গ সঞ্চালনের সঙ্গে জড়িত জিনই সম্ভবত কিছু খরগোশের এই জাতীয় গতিপ্রকৃতির জন্য দায়ী। তবে খরগোশই একমাত্র প্রাণী নয় যারা জিনে মিউটেশনের দরুন এমন অদ্ভুত ধরনের লাফালাফি করে। তালিকায় রয়েছে ইঁদুরের নামও। জিনে মিউটেশনের জন্য কিছু কিছু ইঁদুরও পিছনের পা উপরের দিকে তুলে দৌড়তে পারে। অনেক সময় এমনও দেখা গিয়েছে ইঁদুর পিছনের পা তুলে হাঁসের মতো মন্থর গতিতে চলতে পারে। এই সব কিছুর পিছনেই রয়েছে জিনগত কারণ।
এক বিজ্ঞানী জানিয়েছেন তিনি প্রথমে ইঁদুরের মধ্যে এমন লক্ষণ দেখতে পেয়েছিলেন। পরে খরগোশের মধ্যেও তা দেখতে পান। খরগোশের এমন আচরণ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা এর পিছনে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা খুঁজে পেয়েছেন। সামনের দুপায়ে ভর দিয়ে যে সব খরগোশ চলে তা বিশ্লেষণ করে তাদের স্নায়ুতন্ত্র কীভাবে কাজ করে তা জানবেন বিজ্ঞানীরা। মানুষ ও পশু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে এই গবেষণা। মানুষের চলন ও গমন সম্পর্কেও অনেক কিছু জানা যাবে। নিউজিল্যান্ডে যে সব খরগোশ লাফাতে পারে তাদের পুরুষ ও মহিলা খরগোশের উপর পর্যবেক্ষণ চালান বিজ্ঞানীরা। তাঁরা সেই সব খরগোশের উপরও পর্যবেক্ষণ চালান যারা লাফাতে পারে না। দুইয়ের মধ্যে মিউটেশন নিয়ে গবেষণা করা হয়।
জানা গিয়েছে RORB জিনের একটি রূপান্তর খরগোশের দুপায়ে হেঁটে বেড়ানোর জন্য দায়ী। এর ফলে দেহের যে কোষগুলি প্রোটিন তৈরি করে তা জিনে ত্রুটিপূর্ণ পরিবর্তন আনে। আর সেই কারণে খরগোশের স্নায়ু কোষে RORB প্রোটিন কম পৌঁছয়। তাই খরগোশ এমন ব্যবহার করে যা খরগোশের সাধারণ ব্যবহার নয়। এই স্নায়ু কোষকে বলে ইন্টারনিউরোস। সাধারণত এটা দেহের ডান ও বাম দিকের মধ্য়ে সমতা বজায় রাখে। RORB প্রোটিন ছাড়া খরগোশ তাদের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে সঞ্চালিত করতে পারে না। ফলে লাফানোর ক্ষেত্রেও ব্যতিক্রম আসে। লাফানোর বদলে সামনের দুই পায়ে ভর করে চলাচল করে তারা।
The post লাফানোর বদলে সামনের দুপায়ে ভর করে হাঁটে কিছু খরগোশ, জানেন কেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3m1U7C2