ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত ডেবরা, ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ

ডেবরা: ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত ডেবরা৷ বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে গিরে বিক্ষোভ৷ বুথের সামনে বহিরাগতদের নিয়ে এসে জড়ো করেন ভারতী ঘোষ, এই অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের৷ ভারতীর সঙ্গে আসা কয়েকজনের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি হয়৷ পুলিশের সামনেই বিশৃঙ্খলা বাড়তে থাকে৷ সেষমেশ পুলিশই পরিস্থিতি সামাল দেয়৷ বিজেপি মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ৷ প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন ভারতী ঘোষ৷

পশ্চিম মেদিনীপুরের অন্যতম নজরকাড়া কেন্দ্র ডেবরা৷ মুখোমুখি লড়াইয়ে দুই প্রাক্তন আইপিএস। তৃণমূলের হুমায়ুন কবীর লড়ছেন বিজেপির ভারতী ঘোষের বিরুদ্ধে৷ দুই প্রাক্তন আইপিএস-এর লড়াই ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত এলাকা৷ বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ডেবরাতে শুরু হয় ভোট৷ তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকটি এলাকার বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন ভারতী ঘোষ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘নোয়াপাড়ায় পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছে না৷ অবজার্ভারকে বিষয়টি জানিয়েছি৷’’

এদিকে, ভারতী ঘোষের বিরুদ্ধেও বহিরাগতদের জড়ো করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে৷ ডেবরার বিজেপি প্রার্থী বহিরাগতদের বুতের সামনে নিয়ে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয়দের একাংশের৷ এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ ভারতী ঘোষকে ঘিরেই বিক্ষোভ শুরু করেন বাসিন্দাদের একাংশ৷ এরই পাশাপাশি তাঁর সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় কয়েকজন এলাকাবাসীর৷ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে৷ যদিও পুলিশের সামনেও বেশ কিছুক্ষণ ধরে চলে মারামারি৷ বিজেপির এক মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ৷ এরই মধ্যে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যান ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷

ডেবরা ছাড়াও আজ দ্বিতীয় দফার ভোটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে ভোটগ্রহণ চললেও অশান্তি এড়ানো যাচ্ছে না৷ কেশপুরে সকালে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে৷ কেশপুরের ১৭৩ নম্বর বুথের সামনে গন্ডগোল হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশের সামনেই পিস্তলের বাঁট দিয়ে মারধরের অভিযোগ ওঠে। আহত এক মহিলা হাসপাতালে ভর্তি৷

The post ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত ডেবরা, ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wjOBPO
Post a Comment (0)
Previous Post Next Post