পোস্টপেইডের শুল্ক বৃদ্ধি করছে টেলিকম সংস্থা VI

ভারতের অন্যতম বড়ো টেলিকম সংস্থা ভি আই (ভোডাফোন – আইডিয়া) নিজেদের আর্থিক উন্নতির জন্য পোস্টপেডের শুল্ক বাড়াতে চলেছে। তারা নিজেদের দুটি পোস্টপেডের ৫৯৮, এবং ৭৪৯ টাকার রিচার্জে পরিবর্তন করতে চলেছে। কোম্পানির আর্থিক উন্নতির জন্য আগের দুটি প্ল্যানের বদল করে করা হচ্ছে ৬৪৯ টাকা এবং ৭৯৯ টাকা। যদিও এটা প্রধান নয়, মনে করা হচ্ছে আরও নানা রিচার্জের প্ল্যানের পরিবর্তন করা হতে পারে

অন্য দুটি টেলিকম সংস্থা জিও এবং এয়াএটেল তাদের গ্রাহকের গ্রহণের হার এবং ট্রাফিক ফ্লোর এর দামের কারণে এখনও পোস্টপেইডের দাম বাড়তে শুরু করেনি। শুল্ক বৃদ্ধির ফলে টেলিকম সংস্থাগুলির শেয়ারের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। অন্যদিকে ব্রকার্জ ফার্মের সিএলএসএ জানিয়েছেন এই শুল্ক বৃদ্ধির ফলে ভি আই টেলিকম সংস্থার আর্থিক উন্নতি হতে পারে এক শতাংশ হলেও।

জিও এবং এয়ারটেলের মতো ভিআই টেলিকম সংস্থার বেলেন্সসিটটি কম শক্তিশালী। আর এই শুল্ক বৃদ্ধির ফলে গ্রাহক সংখ্যা ভাগ হয়ে যাবার একটা বড়ো সম্ভাবনা রয়েছে। সিএলএসএ তরফে জানানো হয়েছে, ভি আই গ্রাহকদের ফ্যামিলি প্যাকের ওপর ৭-৯ শতাংশ শুল্ক বাড়িয়েছে। ভিআই এবং ভারতীয় পোস্টপেড শুল্ক বৃদ্ধির ২৫ শতাংস প্রিমিয়াম জিও সঙ্গে সামঞ্জস্য রয়েছে।

ট্রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি মাসে প্রায় ১.৭ মিলিয়ন মানুষ ভিআই সাবস্ক্রিপশন নিয়েছে। এই নতুন গ্রাহক যুক্ত হবার বিষয় এর ১৪ মাস আগে ঘটেছিল । অন্যদিকে ২০২০ সালের ডিসেম্বর মাসে ভিআই থেকে আলাদা হয়ে গেছে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ। তবে এই সমস্ত তথ্যের ব্যাপারে খানিকটা ত্রুটি আছে বলে জানায় টেলিকম সংস্থা ভি আই। ট্রাইয়ের কাছে এই তথ্যগুলি পরীক্ষাধীন রয়েছে, এবং খুব শ্রীঘ্রয় একটি তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

এই বিষয় নিয়ে ট্রাইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তাদের বলা তথ্য ভুলও হতে পারে। আর সেকারনে সঠিক কারণ খুঁজে পেতে তারা এই ওপরে পরীক্ষা করছে। যদি মনে করা হয় ভোডাফোন আইডিয়া দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে তবে তাদের ফোন করা হতে পারে বলেও জানানো হয়েছে।

The post পোস্টপেইডের শুল্ক বৃদ্ধি করছে টেলিকম সংস্থা VI appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39vs3lv
Post a Comment (0)
Previous Post Next Post