কলকাতা: ব্যাপক গরমের দাপটে নাভিশ্বাস শহর কলকাতার। চৈত্রের শেষেই সূর্য যে দাপট দেখাতে শুরু করেছে তাতে রীতিমতো হালৎ খারাপ তিলোত্তমার নাগরিকদের। একই সঙ্গে পার্শ্ববর্তী জেলাতেও একই হাল। তেতে রয়েছে সূর্য, যেন বইছে গরম লু। শুক্রবার সকাল থেকেই ঊর্ধমুখী তাপমাত্রা। এদিনের সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। ৯ টা বাজার আগেই তা অবশ্য ৩০ ডিগ্রি পার করে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি কাছাকাছি। বেলা ৩ টে নাগাদ পারা সর্বোচ্চ হতে চলেছে।
অন্যদিকে আজ বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বিকেলের দিকে অবশ্য আকাশে কিছুটা মেঘ দেখা যেতে পারে। যদিও হঠাৎ করে কালবৈশাখী চলে এলে তা কিছুটা স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। যদিও কালবৈশাখী আসবে কিনা তাঁর পূর্বাভাস এখনই কিছু বলা যাচ্ছে না।
শুধু বাংলা না সারা দেশে ক্রমেই কড়া হাতে ব্যাটন ঘোরাচ্ছে আবহাওয়া। আবহাওয়ার পরিবর্তনের জেরে দিল্লিতে নয়া রেকর্ড ছুঁয়েছে পারদ। সমগ্র উত্তর ভারতে দাপট দেখাচ্ছে তাপমাত্রা। দিল্লিতে গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। পাশাপাশি একাধিক রাজ্যে উত্তাপ আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।
দিল্লিতে গত ৭৬ বছরের সর্বাধিক উষ্ণ মার্চ গিয়েছে এবছরই। সোমবার সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়। হোলির দিন গরম ছিল সর্বোচ্চ। সোমবারে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি। যা মার্চ মাস অনুযায়ী গত ৭৬ বছরের মধ্যে সর্বাধিক। অর্থাৎ গত ৭৬ বছরে মার্চ মাসে দিল্লির তাপমাত্রা কখনও ৪০ পেরোয়নি।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৩১ মার্চ মার্চের সবচেয়ে উষ্ণ দিন ছিল। সেদিন তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস । তারপর বিগত সোমবার ৭৬ বছর পর ফের একবার মার্চে রেকর্ড তাপমাত্রা দেখেছে দিল্লিবাসী।
একই অবস্থা রাজস্থানেও। সেখানে একাধিক এলাকায় লু-এর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে মার্চের শেষ ও এপ্রিলের শুরুতেই এই দশা হলে মে মাসে যে কী হবে তাই ভাবছে বঙ্গ তথা দেশবাসী।
The post অব্যাহত গরমের দাপট, বৃষ্টির অপেক্ষায় কলকাতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Prfocx