নয়াদিল্লি: বিপদ বাড়াচ্ছে করোনা। আগামী চার সপ্তাহ ‘অত্যন্ত উদ্বেগের’, এমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দেশের একাধিক সংস্থা ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ আরও বাড়াচ্ছে। ইতিমধ্যেই যাঁরা ফের অফিসে আসতে শুরু করেছিলেন তাঁদেরও আবার বাড়িতে থেকে কাজ করারই পরামর্শ দেওয়া হয়েছে।
লাগামছাড়া সংক্রমণ গোটা দেশে। করোনার সেকেন্ড ওয়েভ রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দেশজুড়ে। দেশে অতিমারী ছড়িয়ে পড়ার পর এই প্রথম সর্বোচ্চ হারে সংক্রমণ ছড়াল দেশে। মঙ্গলবার দেশজুড়ে একসঙ্গে ১ লক্ষ ৭ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হলেন।
মঙ্গলবারই করোনা নিয়ে ফের একবার রাজ্যগুলিকে সতর্ক করে দেয় কেন্দ্র। আগামী চার সপ্তাহ গোটা দেশের কাছেই ‘অত্যন্ত উদ্বেগের’ বলে জানায় কেন্দ্রীয় সরকার। করোনার সেকেন্ড ওয়েভ সামাল দিতে দেশবাসীকে আরও বেশি সতর্ক হতেও আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। একাধিক রাজ্যে করোনাবিধি মেনে চলার ব্যাপারে কড়াকড়ি করা হচ্ছে। নাইট কারফিউ জারি করেও সংক্রমণে লাগাম পরানোর চেষ্টা হচ্ছে।
দেশে করোনা অতিমারীর রূপ নেওয়ার পর থেকেই বহু সংস্থা ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে চলে যায়। বাড়ি থেকেই চলছে অফিসের কাজ। বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি একাধিক দফতরও ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে কাজ চালাচ্ছে। তবে কয়েকটি সংস্থা তাঁদের কর্মীদের নিজস্ব গাড়ি বা বাইকে অফিসে এসে কাজ করার পরামর্শ দিয়েছিল। তবে দেশে বর্তমানে করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিতে শুরু করায় সেই সিদ্ধান্তেও বদল আনা হচ্ছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা যেমন Parle Products, Tata Motors, Mahindra & Mahindra, Ceat and Axis Bank ফের ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে ফিরছে। করোনাকালে কর্মীদের জন্য নয়া গাইডলাইন তৈর করেছে ITC, Dabur, Parle Products, Samsung, Tata Motors, Mahindra & Mahindra, RPG Group, Haier, Vivo, Panasonic এবং Axis Bank। Aditya Birla Group-এর তরফে সন্তরূপ মিশ্র সংবাদসংস্থা ইকনমিক টাইমসকে জানিয়েছেন, ইতিমধ্যেই অফিসে কর্মীর সংখ্যা ৫০-৬০ শতাংশ থেকে কমিয়ে ৩৫-৪০ শতাংশ করা হয়েছে।
The post বাড়ছে সংক্রমণ, ওয়ার্ক ফ্রমের হোমের মেয়াদ বাড়াচ্ছে একাধিক সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31VAMcB