১৪ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদ ঘোষণা করলেন সমকামী যুগল অপূর্ব আসারানি

মুম্বই : অবশেষে ইতি পড়ল দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে। ঘর ভাঙল সমকামী যুগল তথা পরিচালক, চিত্রনাট্যকার, এডিটর অপূর্ব আসরানি এবং সঙ্গীত কিউরেটর প্রেমিক সিদ্ধান্ত পিল্লাইয়ের। টানা ১৪ বছর একসাথে থাকার পর প্রেমিকের সঙ্গে  বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অপূর্ব  আসরানি। শনিবার একটি ইনস্টাগ্রাম পোস্ট  করে নিজেদের এই বিচ্ছেদের কথা সরাসরি ঘোষণা করেছেন পরিচালক অপূর্ব  আসরানি।
এদিন নিজের  ইনস্টাগ্রামে একটি আবেগঘন  পোস্ট করে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের একটি খবর। সিদ্ধান্তের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে। সমকামী সমাজে আমরা দুজনে আদর্শ উদাহরণ ছিলাম। সেই কারণে এটা আরও হতাশার। কিন্তু, ১৪ বছরের সম্পর্কে আমাদের কাছপ প্রতিটা মুহূর্তই মূল্যবান। সমকামী দম্পতিদের থেকে প্রেরণা নেওয়ার খুব বেশি নজির ভারতে নেই। আমরা সেই পথ বেছে নিয়েছিলাম। ভারতে সমকামী দাম্পত্যের ক্ষেত্রে আমরাই প্রথম প্রজন্ম। সাহসিকতারল সঙ্গে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশও করেছি। আমরা কোনও আক্ষেপ নেই।’
শুধু তাই নয়,  সমকামীদের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটর অপূর্ব আসরানি । এছাড়াও ‘আলিগড়’ এবং ‘শাহিদ’ ছবির এডিটিংও করেছেন তিনি। এছাড়াও অপূর্ব আসরানি তার শুভাকাঙ্ক্ষীদের তাঁদের  সম্পর্কের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনও রকম জল্পনা না ছড়ানের জন্যও বলেছেন।
তিনি আরও বলেন, “আমাদের এই কঠিন সময়ে আশা করি সকলে পাশে থাকবেন। কোনও রকম গুজব ছড়াবেন না। ভালোবাসায় প্রতিশ্রুতি এবং সঠিক ঘর খোঁজার আশা সব সময় থাকে। সম্পর্কে  কখনও বিশ্বাস হারাতে নেই।”
শুধু তাই নয়, বিগত ১৩ বছর ধরে নিজেদের  খুড়তুতো ভাই হিসেবে পরিচয় দিতেন অপূর্ব  এবং সিদ্ধান্ত। গত বছরই নিজেদের  জন্য  একটা নতুন বাড়িও কেনেন  তাঁরা । সেই বাড়ির ছবিও দেখিয়েছিলেন সবাইকে।
সমকামী  যুগল হিসেবে অপূর্ব  আসরানির তৈরি ‘আলিগড়’, ‘শাহিদ’ এবং ‘সত্য’ ছবির এডিটিং  এক কথায় অনবদ্য । এডিটিং  জগতে তাঁর এই অনবদ্য অবদানের জন্য ২০০১ সালে জিতেছিলেন জাতীয় পুরস্কার। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আরও অনেক পুরস্কার। যা তাঁকে সমকামী যুগল হিসেবে গৌরবান্বিত করেছে।

The post ১৪ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদ ঘোষণা করলেন সমকামী যুগল অপূর্ব আসারানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dB5v3U
Post a Comment (0)
Previous Post Next Post