পতাকা লাগানো ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত একাধিক

হাবড়া: পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণা জেলার হাবড়াতে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। আইএসএফ বা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ও তৃণমূলের মধ্যে পতাকা লাগানো নিয়ে দ্বন্দ বাঁধে। প্রথমে তর্কাতর্কি ও পরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।

এমনকি বোমা পড়েও বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। ঘটনায় ৪ আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছে বলে খবর। আইএসএফ-এর দাবি, তৃণমূলের তরফেই হামলা চালানো হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

আরও খবর পড়ুন – গোগরা-হটস্প্রিং থেকে সেনা সরানোর উদ্যোগ, ফের বৈঠকে ভারত-চিন

আহত কর্মীদের রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইএসএফের দাবি রড, লাঠি দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এমনকি বোমাবাজি করা হয় বলেও দাবি। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে আইএসএফ।

অন্যদিকে তৃণমূলের দাবি, এই সংঘর্ষের ঘটনা সাজানো। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই বলে জানিয়েছে ঘাসফুল শিবির। উলটে তাঁদের বক্তব্য, ভোটের মুখে বহিরাগত এনে ঝামেলা পাকাতে চাইছে আইএসএফ।

আরও খবর পড়ুন – সুজাতাকে বাঁশ নিয়ে তাড়া করার উল্লেখ কেন নেই রিপোর্টে, পুলিশকে প্রশ্ন কমিশনের

কিন্তু আইএসএফের দাবি, হাবরায় জিততে পারবে না বুঝতে পেরে তৃণমূল হিংসার পথকে বেছে নিচ্ছে। পালটা তৃণমূল জানিয়েছে, হাবড়ার মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। এখানে এআএসএফের সংগঠন বলে কিছু নেই।

তবে শুধু হাবড়া না, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর আসছে। এছাড়া সংঘর্ষ হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যেও। সিঁথি থানা এলাকার ফুলবাগান এলাকাতে পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। কোচবিহারেও তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও খবর পড়ুন – নাক থেকে খুলে পড়ল মাস্ক, রাস্তায় ফেলে নির্দয় মার পুলিশের

The post পতাকা লাগানো ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত একাধিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3utF4US
Post a Comment (0)
Previous Post Next Post