৬ মাসের রেকর্ড সংক্রমণ! দেশে একদিনে আক্রান্ত ৯৩,২৪৯, মৃত্যু ৫১৩

নয়াদিল্লি: চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে যখন ভোটের দামামা বেজে গিয়েছে তখন দেশের করোনা গ্রাফ রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে সাধারণকে।যে হারে সংক্রমণ বাড়ছে তাতে দৈনিক আক্রান্ত আবার লক্ষাধিক হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।শুধু মাত্র গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ৯৩ হাজারের বেশি মানুষ। এর বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য।গতকালই দৈনিক আক্রান্ত ৫০ হাজারের কাছাকাছি ছিল। মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা,কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশর মতো রাজ্যগুলিতেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন।যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি।ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫১৩ জন। যা গত বছর ডিসেম্বর মাসের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯ জন।

প্রসঙ্গত করোনার জেরে দেশে টিকাকরণ শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি থেকে। তার ফলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ৭ কোটি ৫৯ লক্ষ ৭৯ হাজার ৬৫১ জনের টিকাকরণ হয়েছে ।

গত বছর এই সময় থেকে ভারতে দাপট দেখতে শুরু করেছিল করোনা। আর এখন এই মারণ ভাইরাস আবার তার দ্বিতীয় ইনিংস খেলছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেই বৈঠকেই টেস্টিং বাড়ানো থেকে সংক্রমিতের সংস্পর্শে কারা এসেছেন তাঁদের শনাক্তকরণ নিয়ে কেন্দ্রীয় নির্দেশ এসেছে। এদিকে, চিকিৎসাকর্মী বা স্বাস্থ্যকর্মীদের নতুন করে কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন ঘিরেও একাধিক নিয়ম লাগু করেছে কেন্দ্র।

The post ৬ মাসের রেকর্ড সংক্রমণ! দেশে একদিনে আক্রান্ত ৯৩,২৪৯, মৃত্যু ৫১৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fCLY5N
Post a Comment (0)
Previous Post Next Post