দুবরাজপুর: দলীয় কর্মীর দেহ উদ্ধারের ঘটনায গ্রেফতার দলেরই নেতা। রাজ্যে তৃতীয় দফার ভোটের দিনেই বীরভূমের দুবরাজপুরে বিজেপি কর্মী পতিহার ডোমের অস্বাভাবিক মৃত্যু হয়। পুকুরে পাড় থেকে মেলে মৃতদেহ। সেই ঘটনায় বিজেপিরই স্থানীয় বুথ সভাপতি দুলাল ডোমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মৃতের স্ত্রী দুলাল ডোমের বিরুদ্ধে তাঁর স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে বিজেপি নেতাকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ।
তৃতীয় দফার ভোটের দিনেই উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের দুবরাজপুর। এক বিজেপি কর্মীর দেহ মেলে পুকুরের পাড় থেকে। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও পরিবারের। এই ঘটনার পরেই গ্রামে পৌঁছোয় পুলিশ। মৃতদেহ উদ্ধার গেলে স্থানীয়দের প্রবল বাধার মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। পুলিশের উপরেই চড়াও হন বাসিন্দাদের একাংশ। পুলিশকে মৃতদেহ উদ্ধারে বাধা দেওয়া হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করে পুলিশ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি।
এদিকে, স্বামীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই বিজেপির স্থানীয় বুথ সভাপতি দুলাল ডোমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান মৃতের স্ত্রী। বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের স্ত্রী। তদন্তে নেমে মঙ্গলবার রাতেই বিজেপি নেতা দুলাল ডোমকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মারধর করার পর বিজেপি কর্মী পতিহার ডোমকে খুন করা হয়। তবে ঠিক কীভাবে তাঁকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
The post বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের জালে দলেরই নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wwDDql