খড়্গপুর : নির্বাচনের দ্বিতীয় দফা চলছে। চারটি জেলার ৩০টি আসনে চলছে ভোট গ্রহণ। সকাল ১১ টা পর্যন্ত বড় কোনও ঘটনা না ঘটলেও এরই মধ্যে একাধিক প্রার্থীর বিরুদ্ধে উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও।
খড়্গপুর সদর থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল। বুথের ১০০ মিটারের মধ্যে দলীয় প্রতীক নিয়ে ঘোরার অভিযোগ রয়েছে হিরণের বিরুদ্ধে।
আরও খবর পড়ুন – West Bengal Assembly Election LIVE: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৭ শতাংশ
অন্যদিকে বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের। দুঃস্থদের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে অভিনেত্রী প্রার্থীর বিরুদ্ধে।
উল্লেখ্য, দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে দুই মেদিনীপুরের ১৮ টি, বাঁকুড়ার ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪টি বিধানসভা কেন্দ্রে। তবে আজকের নির্বাচনে সবার নজরে নন্দীগ্রাম। কেননা এখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরই মন্ত্রীসভার প্রাক্তনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করে নির্বাচন হচ্ছে। এখানে নীরবে লড়ছেন সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিও এই রূজনৈতিক সন্ধিক্ষণে নন্দীগ্রামে ভোট টানবেন সেটাই প্রত্যাশিত।
আরও খবর পড়ুন – ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম LIVE UPDATE: নন্দীগ্রামে ভুয়ো ইলেকশন কমিশনের কার্ড সহ আটক ১
নন্দীগ্রাম ঘিরে সামনে আসছে একের পর এক ঘটনা ও অভিযোগ। সকালের দিকে নন্দীগ্রামের বয়ালের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আবার এই নন্দীগ্রামেই নির্বাচনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার হয়েছেন এক তৃণমূল কর্মী। পাশাপাশি শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয় নন্দীগ্রামের ভীমকাটায়।
এছাড়া নন্দীগ্রামা বয়াল ২-তে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। খোদামবাড়িতে তৃণমূল কর্মীর পরিবারকে ঘিরে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিরুলিয়াতেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও খবর পড়ুন – অনেকটাই বাড়লো রাজ্যের করোনা সংক্রমণ! হটস্পট সেই কলকাতা
The post নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, বেকায়দায় হিরণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dsDwmY