করোনায় কড়া মহারাষ্ট্র, সপ্তাহান্তে লকডাউন, জারি নাইট কারফিউ

মুম্বই: করোনা রুখতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাডাউন, জারি নাইট কারফিউ। করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে মহারাষ্ট্রে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার লকডাউনের সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের। শনি ও রবিবার রাজ্যজুড়ে লকডাউনের পাশাপাশি নাইট কারফিউ জারির সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের সরকারের। রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতিতে লাগাম পরাতে লকডাউন জারির চিন্তাভাবনার কথা দিন কয়েক আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শেষমেশ সংক্রমণ রুখতে কঠিন সিদ্ধান্তটা তিনি নিয়েই ফেললেন। সেই সঙ্গে কোভিড প্রোটোকোল মেনে চলার ব্যাপারে আরও বেশি সতর্কতামূলক পদক্ষেপও করছে রাজ্য প্রশাসন।

গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সর্বাধিক। রবিবার এই রাজ্যে নতুন করে ৫৭ হাজার ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার সপ্তাহান্তে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রে নাইট কারফিউ চলবে। সঙ্গে উইকেন্ডে লকডাউন।

শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চলবে লকডাউন। লকডাউনে বন্ধ থাকবে মল, রেস্তোরাঁ, বার। ৪ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, লকডাউনের ওই দু’দিন ১৪৪ ধারা জারি থাকবে। আজ সোমবার থেকেই মহারাষ্ট্রে করোনায় এই নয়া কড়াকড়ির বিধি লাগু হয়ে গেল। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আপাতত এই বিধিই মহারাষ্ট্রে চলবে।

তবে লকডাউন চলাকালীন শিল্প ও উত্পাদন ক্ষেত্র ও সবজি বাজারগুলি চালু থাকবে। যে নির্মাণক্ষেত্র গুলিতে শ্রমিকদের থাকার ব্যবস্থা রয়েছে সেখানেও স্বাভাবিক পদ্ধতিতে কাজ চলতে পারে। তবে রেস্তোঁরা এবং বারে বসে খাওয়া-দাওয়া সম্পূক্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে কেউ খাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে তার অনুমতি রয়েছে।

ব্যাংক ও বিমা ছাড়া বেসরকারি অফিস বন্ধ থাকবে। ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চলবে, বাকি ৫০ শতাংশ কর্মীর বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা হবে। তবে জরুরি বিভাগ বা করোনা মোকাবিলার কাজে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য এই নিয়ম লাগু নয়। ইতিমধ্যেই করোনার টিকা যে নাগরিকরা নিয়েছেন কেবলমাত্র তাঁরাই সরকারি অফিসে প্রয়োজনীয় কাজের জন্য ঢুকতে পারবেন।

The post করোনায় কড়া মহারাষ্ট্র, সপ্তাহান্তে লকডাউন, জারি নাইট কারফিউ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39FwhqE
Post a Comment (0)
Previous Post Next Post