চরম গরমের মাঝে স্বস্তির পূর্বাভাস, বিকালে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার , কলকাতা : জেলা থেকে শহর , চৈত্রের বিপুল গরমে নাজেহাল মানুষ। বৃষ্টি না হোক, একটু ঝড়ো হাওয়া হলেই স্বস্তি দেয়। তাও মিলছে না। সকাল থেকেই হাঁসফাঁস অবস্থা চলছে মানুষের। এমন সময়েই স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

৩১ মার্চ গত সাত বছরে শিখরে পৌঁছেছিল পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৪ সালে ওই সময়ে তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ৩১ তারিখের পারদ ছাপিয়ে যায় পয়লা এপ্রিল। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে তাল মিলিয়ে ২৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল সকালের তাপমাত্রাও। শুক্রবার সকাল থেকে এই অবস্থার অল্প পরিবর্তন ঘটে। আজ সর্বনিম্ন তাপমাত্রা কমেছে, কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস মিলছে। বইতে পারে ঝড়ো হাওয়া। দিন দুয়েক আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই মরসুমের প্রথম ‘সিস্টেম’ যার জেরে আন্দামান নিকবোরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইতে পারে ৪০ কিলোমিটার বেগে ঝড়। তার সঙ্গে সঙ্গেই কলকাতায় অল্প বৃষ্টির পূর্বাভাস মিলেছে। সব মিলিয়ে কিছুটা স্বস্তি মিললেও মিলতে পারে।

আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৩৪ শতাংশ।

জানা গিয়েছে, শ্রীলঙ্কার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তরাংশে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরও জানিয়েছে সেখানে নিম্নচাপ ঘনীভূত হতে পারে। আমেরিকার আবহাওয়া দফতরের তরফে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ মায়ানমারের কাছেও ঝড়ে হতে পারে।

চলতি সপ্তাহে রাজস্থানের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলেছে এবং তা ব্যাপক মাত্রায় ছিল। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিদর্ভ, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে তা বর্তমান ছিল দিন দুয়েক আগে পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

The post চরম গরমের মাঝে স্বস্তির পূর্বাভাস, বিকালে বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OiCDoH
Post a Comment (0)
Previous Post Next Post