তারকেশ্বরে মোদীর জনসভায় ‘EVM কেলেঙ্কারি’ ও বিজ্ঞাপন বিতর্কের কাঁটা ছড়ানো

গুয়াহাটি ও কলকাতা: নির্বাচনী বিজ্ঞাপন বিতর্কের বয়ান আর বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া, অসমে জোড়া বিতর্কে বিজেপি। তীব্র চাঞ্চল্য দেশজুড়ে। এমনই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে প্রচারের কাঁটা তাড়া করছে খোদ প্রধানমন্ত্রী মোদী কে। শনিবার তিনি জনসভা করবেন এই রাজ্যের হুগলিতে। অন্যদিকে অসমের রাজনৈতিক শোরগোল। সে রাজ্যে বিরোধী কংগ্রেস বিজ্ঞাপন বিতর্কে বিজেপি কে কোনঠাসা করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ।

বিতর্কে যখন দেশ সরগরম, তখন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর জনসভা। মনে করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে অসমের বিজ্ঞাপন বিতর্ক ও ইভিএম বহন কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তুলোধনা করবেন তৃণমূল নেত্রী মমতা।

বিতর্কের কেন্দ্রে অসমে প্রথম দফা নির্বাচনের পর সে রাজ্যের প্রায় সব সংবাদপত্রের প্রথম পাতায় বিজেপির বিজ্ঞাপন। এর বয়ানে বিজেপি যে জয়ী হয়ে গিয়েছে তেমনই ভাষার প্রয়োগ করা হয়েছে।এর জেরে কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, নির্বাচনে বিজেপি তার প্রভাব ছড়িয়ে দিতে উজানি অসমের ৪৭টি বিধানসভা আসনে জয়ের দাবি করেছে। এই কৌশলে পরবর্তী পর্যায়ের নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করেছে বিজেপি।

নির্বাচনী বিধি লঙ্ঘন করার । এই অভিযোগের ভিত্তিতে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবারের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এর জেরে প্রবল চাপে বিজেপি। ছদ্ম বিজ্ঞাপন বিতর্কে অসমের রাজনৈতিক মহল।

বিতর্কের অপর কেন্দ্র ভাটি অসম বা নাম্নী অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা। এই কেন্দ্রে ভোটের পর ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল বিজেপি প্রার্থীর গাড়িতে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতা সেই গাড়ি ঘিরে ধরে। গুলিও চলে। বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাক করার অভিযোগ ঘিরে প্রবল চাপের মুখে নির্বাচন কমিশন পুনর্নিবাচনের ঘোষণা করেছে।

বিরোধী মহাজোটের কংগ্রেস, ইউডিএফ,বামেদের দাবি, নির্বাচনে পরাজয় ঠেকাতে মরিয়া বিজেপির কৌশল বারবার ধরা পড়ছে। যদিও বিতর্কের পর মুখ খুলছেন না অসম রাজ্য বিজেপি নেতৃত্ব। এদিকে বিতর্কের রেশ এসে পড়েছে প্রতিবেশী পশ্চিমবঙ্গে। এই রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ছলে বলে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। তাদের বিরোধী সংযুক্ত মহাজোটের দাবি, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনও ফারাক নেই। দুই দলের পারস্পরিক বিরোধিতা হলো লোক ঠাকানো।

The post তারকেশ্বরে মোদীর জনসভায় ‘EVM কেলেঙ্কারি’ ও বিজ্ঞাপন বিতর্কের কাঁটা ছড়ানো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dwSxEm
Post a Comment (0)
Previous Post Next Post