BIG BREAKING: ভবানীপুরে বহুতল আবাসনে বিধ্বংসী আগুন

কলকাতা: লকডাউনের মধ্যে আগুনের কবলে কলকাতার এক বহুতলে বিধ্বংসী আগুন৷ ভবানীপুরের এক বহুতল আবাসনে সোমবার সকালে আগুন লেগে যায়৷ এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়৷ ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে৷

দমকল কর্মীরা হাইড্রোলিক লেডারে করে আগুন নেভানোর চেষ্টা করছে৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ আবাসনের ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ বহুতল আবাসনের ১৭ তলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ সতেরো তলায় ১৬/এ ফ্ল্যাটে প্রথম আগুন লাগে৷ দ্রুত তা পাশের ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে৷ দমকলের ডিজি জানিয়েছেন, আবাসনের বাসিন্দাদের নিরাপদে নিজে নামানো হয়েছে৷ তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ আগুনের তীব্রতা গ্রাস করছে৷

বিস্তারিত আসছে…

The post BIG BREAKING: ভবানীপুরে বহুতল আবাসনে বিধ্বংসী আগুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3atG55F
إرسال تعليق (0)
أحدث أقدم