স্টাফ রিপোর্টার , হাওড়া : দেশজুড়ে করোনা সংক্রমণের মাঝেই চারিদিকে রক্তের সংকট দেখা দিয়েছে।একফোঁটা রক্তের জন্য এক ব্ল্যাড ব্যাঙ্ক থেকে আরেক ব্ল্যাড ব্যাঙ্কে ছুটে চলেছেন বহু মুমূর্ষু রোগীর পরিবার।সেরকমই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল উলুবেড়িয়া-২ ব্লকের সুমদার বাসিন্দা শুভদীপ মাজীর পরিবারকে।বছর ন’য়ের শুভদীপ থ্যালাসেমিয়ায় আক্রান্ত।নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিতে হয়।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও মেলেনি AB+ গ্রুপের রক্ত।
অবশেষে ওই খুদের পড়ুয়ার বাবা যোগাযোগ করেন আমতার এক অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। সংস্থাটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করা হলে তা দেখে এগিয়ে আসেন বাগনান-১ ব্লকের পূর্ণাল গ্রামের যুবক অষ্টপদ হাইত।সোমবার সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত এই শিশুটিকে রক্তদান করেন বছর পঁয়ত্রিশের এই যুবক।পেশায় ব্যবসায়ী অষ্টপদ হাইত জানান,”মানুষ হিসাবে বিপদে মানুষের পাশে দাঁড়ানোটা অত্যন্ত প্রয়োজন। “রক্তদানের মধ্য দিয়ে এভাবেই ছোট্ট ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সকলের প্রিয় ‘অষ্টা’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২৪ মার্চ মধ্যরাত থেকে সারা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ লকডাউন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা লকডাউন মানবেন না তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এর জেরে সমস্যায় পড়েছে অনেকেই। তেমনই অন্যতম এই থ্যালাসেমিয়া আক্রান্তরা। তাদের রক্তই বেঁচে থাকার উপায়। লকডাউনের জের এই সময় যে সব রক্তদান শিবির হয় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে সমস্ত বাতিল। এদিকে গরম বাড়ছে। এমন সময়েই অষ্টাদের মতো মানুষরা।
The post রক্ত নেই, মহাবিপদে থ্যালসেমিয়া আক্রান্তরা, ছুটে এলেন ‘গেঁয়ো’ অষ্টা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WXtrIa