ক্রমশ বাড়ছে ভয়, আক্রান্ত ২ বছরের শিশু সহ পরিবারের তিনজন

লখনউ: দেশ জুড়ে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের হার। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে অনেকেই মারা গিয়েছে এই ভাইরাসের আক্রমণে। লক ডাউন ঘোষণা করার পরেও ক্রমে সংক্রমণের হার বাড়াতে ভাজ পরেছে বিশেষজ্ঞদের কপালে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভাইরসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে কিছু রাজ্য। তারই মাঝে উত্তর প্রদেশের চারজনের শরীরে পাওয়া গেল এই ভাইরাসের অস্তিত্ব। যাদের মধ্যে রয়েছে ২ বছরের শিশুও।

উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে এই চারটি ঘটনা সামনে আসাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এছাড়া ওই আক্রান্তদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলেও জানা গিয়েছে। এক ব্যক্তির স্ত্রী সন্তান সহ আর সদস্যর শারীরিক পরীক্ষার পরে তাদের শরীরে এই ভাইরসের হদিশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ফলত যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে রীতিমত শঙ্কাতে বিশেষজ্ঞরা।

এছাড়াও নয়ডার ঘদি বাচ্চেদা গ্রাম থেকে ২১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মিলেছে এই ভাইরাস। ইতিমধ্যে উত্তর প্রদেশ থেকে ৭৫ টি সংক্রমণের ঘটনা সামনে এসেছে। যার জেরে সোমবারের মধ্যে দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০৭১। এছাড়া মারা গিয়েছেন ২৯ জন। তবে সব থেকে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশী মহারাষ্ট্র এবং কেরলেও। এছাড়া অন্যান্য রাজ্য থেকে অনবরত নতুন করে সামনে আসছে আক্রান্তের সংখ্যা।

যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যতে ইতিমধ্যে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেশ কয়েকটি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। এছাড়া একাধিক রাজ্যর ডাক্তার থেকে শুরু করে চিকিৎসা কর্মীরাও আপ্রাণ চেষ্টা করে চলেছে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের। এছাড়া এই পরিস্থিতিতে একান্ত প্রয়োজন না হলে যাতে সাধারণ মানুষ বাইরে না বেরোন প্রশাসনের তরফ থেকে তার অনুরোধ করা হচ্ছে।

The post ক্রমশ বাড়ছে ভয়, আক্রান্ত ২ বছরের শিশু সহ পরিবারের তিনজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2wG7y5D
Post a Comment (0)
Previous Post Next Post