কেন্দ্রের ভারী শুল্ক, তবু জ্বালানীর দাম কমে থেকেই শেষ হল মাস

স্টাফ রিপোর্টার , কলকাতা : আভাস আগেই ছিল। সেই মতোই টানা ১৫ দিন একই জায়গায় আটকে থেকে মাস শেষ করল কলকাতার পেট্রোল ও ডিজেলের দাম। আজ মঙ্গলবার ৩১ মার্চ, মাসের শেষ দিন কলকাতায় পেট্রোলের দাম ৭২.২৯ টাকা। ডিজেলের দামও মাস শেষ করল ৬৪.৬২ টাকায়। দিল্লিতে পেট্রোলের দাম মাসের শেষে থাকল ৬৯.৫৯ টাকায়। ডিজেলের দাম ৬২.২৯ এই রয়েছে দিল্লিতে।

শতাংশের বিচারে বিগত ২৭ দিনে ব্যাপক হারে দাম কমেছে পেট্রোলের। সঙ্গে কমেছে ডিজেলের দামও। দুই ক্ষেত্রেই দুটাকার বেশি দাম কমে। শতাংশের বিচারে তা অনেকটাই কমেছে। ভারত সরকার শুল্ক চরিয়ে কোনও মতে আটকে রেখেছে জ্বালানির দাম। না, হলে এই মাসেই সত্তরের ঘরে চলে আসার কথা পেট্রোল ডিজেলের দাম। গত ২৬ দিনের তথ্য ঘাঁটলে দেখা যাচ্ছে পেট্রোলের দাম পরিবর্তন হয়েছে ২.৮৯ শতাংশ , ডিজেলের দামে পরিবর্তন হয়েছে আরও বেশি ৩.১১ শতাংশ।

কেন্দ্র ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের ওপর বসানো অতিরিক্ত শুল্কের মাত্রা বাড়াতে ব্যবস্থা নিয়েছে । পেট্রোলের ক্ষেত্রে তা করা হয়েছে লিটার পিছু ১৮ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ১২ টাকা। আগের থেকে যা লিটার পিছু ৮ টাকা বেশি। যা পেট্রোলের ক্ষেত্রে ১০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৪ টাকা বেশি।

The post কেন্দ্রের ভারী শুল্ক, তবু জ্বালানীর দাম কমে থেকেই শেষ হল মাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UN2SCS
إرسال تعليق (0)
أحدث أقدم