করোনায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে বৃহন্নলা সম্প্রদায়

কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে বৃহন্নলা সম্প্রদায়। চুঁচুড়া বৃহন্নলা সম্প্রদায়ের পক্ষ থেকে গরীব মানুষদের মধ্যে চাল ,আলু বিতরণ করা হচ্ছে।এছাড়া উত্তর ২৪ পরগনা, কৃষ্ণনগরসহ অন্যান্য জায়গায় একাধিক কর্মসূচি নিয়েছেন এরা।

চুঁচুড়া বৃহন্নলা সম্প্রদায়ের সম্পাদক আবু এবং সুইটি হিজরা জানালেন এই পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষকে তারা চাল, ডাল ও আলু দিয়েছেন। আগামী দিনেও তাদের এই কর্মসূচি চলবে। চুঁচুড়া, ব্যান্ডেল ও হুগলি এলাকার গরীব মানুষের কাছে পৌঁছে তাদেরকে চাল ডাল ও আলু দেওয়া হচ্ছে।

অন্যদিকে বৃহন্নলাদের একটি সংগঠন উত্তর ২৪ পরগনায় একই কর্মসূচি নিয়েছে। বাগদা হেলেঞ্চা, আশারু, রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ২০০ আদিবাসী পাড়ুই ও দিনমজুর পরিবারের হাতে চাল ডাল ও আলু তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের হাতে ৩ কিলো চাল, ৫০০ গ্রাম ডাল, দেড় কিলো আলু তুলে দেওয়া হয়।

বৃহন্নলা সংগঠনের পক্ষ থেকে নয়ন চক্রবর্তী জানান, জনগণ আমার মা – বাবা। এর আগে তারা এক মুঠো অন্ন দিয়েছে আমাদের। আজ দেশের বিপদের সময় সেই জন্যই আমাদের সামর্থমতো আমাদের ঝুলিতে যা ছিল তা তাদের হাতে তুলে দিলাম। কৃষ্ণনগরে আবার সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন বিনামূল্যে মাস্ক।

The post করোনায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে বৃহন্নলা সম্প্রদায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UyVQ5R
Post a Comment (0)
Previous Post Next Post