ব্রেক দ্য চেন: পরিবার ও প্রিয়জনের কথা ভেবে ঘরে থাকার আর্জি ছেত্রীর

কুয়ালা লামপুর: #ব্রেক দ্য চেন অর্থাৎ ‘বাড়ি থাকুন, শিকলটা ভাঙুন।’ বিশ্ব মহামারী করোনার দাপট রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত এই জনসচেতনতা প্রচারে সামিল হয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিল। এশিয়ান ফুটবলের নামীদামী প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের এই জনসচেতনতা প্রচারের মুখ করছে এএফসি।

সপ্তাহের শুরুতে ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়াকে #ব্রেক দ্য চেন জনসচেতনতা প্রচারের মুখ করেছিল এশিয়ান ফুটবল কাউন্সিল। এবার এএফসির হয়ে অনুরাগীদের ঘরে থাকার আবেদন জানালেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

এএফসির সদ্য প্রকাশিত #ব্রেক দ্য চেন ভিডিওতে অনুরাগীদের সতর্ক করে ছেত্রী জানান, ‘যদি আপনার দেশ আপনাকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করে থাকে, তাহলে দয়া করে বাইরে বেরোবেন না। আসুন আমরা সকলে মিলে একসাথে আমার পরিবার ও প্রিয়জনের ভালো থাকার শপথ গ্রহণ করি।’

এর আগে বিশ্ব মহামারী করোনার বিরুদ্ধে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা’র প্রচারের মুখ হয়েছে ছেত্রী। যে ২৮ জন প্রাক্তন ও বর্তমান ফুটবলারকে ফিফা তাদের সচেতনতা মূলক প্রচারের মুখ করেছে, ভারত অধিনায়ক তাদের মধ্যে একজন।

এর আগে এএফসি’র এই প্রচারে বাইচুং ছাড়াও ২০১৮ এএফসি উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ওয়াং শুয়াং ও ২০১৮ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ উইনার লি ডং-গুক সহ অনেকে সামিল হয়েছেন। পরবর্তী দিনগুলোতে আরও একাধিক তারকাকে এই জনসচেতনতা প্রচারে সামিল করবে বলে জানিয়েছিল এএফসি। সেইমতোই নয়া ভিডিওতে প্রচারের মুখ হলেন আরেক ভারতীয় ফুটবল আইকন।

এশিয়ান ফুটবলের গভর্নিং বডির এই জনসচেতনতা মূলক প্রচারে তারকা ফুটবলাররা মূলত করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সোশ্যাল ডিসট্যান্সিং প্রভৃতি বিষয়গুলি যথাযথ মেনে চলার বার্তা অনুরাগীদের দিয়েছেন ফুটবলাররা। একইসঙ্গে বাইরে বেরনোরও পরামর্শ দিয়েছেন বাইচুং সহ অন্যান্যরা।

The post ব্রেক দ্য চেন: পরিবার ও প্রিয়জনের কথা ভেবে ঘরে থাকার আর্জি ছেত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33ZfWJE
Post a Comment (0)
Previous Post Next Post