করোনা থেকে ব্যাংক কর্মীদের সুরক্ষিত রাখতে একগুচ্ছ দাবি জানালো এআইবিইএ

কলকাতা: সোমবার থেকে পুরোদমে গোটা দেশে ব্যাংক পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু দেশে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে তার জন্য গত সপ্তাহ থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। পরিবহন ব্যবস্থা বলতে গেলে থেমে রয়েছে। এই অবস্থায় ব্যাংকের কর্মীদের পুরোদমে কাজে লাগানোর ক্ষেত্রে কিছু প্রশ্ন তুলে সুরক্ষার দাবি তুলেছে ব্যাংক কর্মীদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)।

প্রসঙ্গত করোনা ভাইরাস এখন বিশ্বজুড়ে অতি মহামারীর আকার ধারণ করেছে। এই অবস্থায় দেশে এই রোগ সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনের প্রভাবে আপামর জনগণ যে অসুবিধার সম্মুখীন হয়েছে তা অনুভব করে কেন্দ্রীয় সরকার ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। এদিকে নতুন মাস শুরু হতে চলেছে। তার ফলে বেতন পেনশন এবং বিভিন্ন প্রকল্পের টাকা তোলার জন্য এবার ব্যাংক পরিষেবা স্বাভাবিক হওয়া দরকার বলে মনে করছে সরকার। তাই সোমবার থেকে ব্যাংকের সব শাখায় কাজ চালু রাখার কথা বলা হয়েছে।

এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগরের বক্তব্য, কর্মীরা করোনা প্রকোপে শুরু থেকেই যেমন ব্যাংক পরিষেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও দেবে। তবে তিনি এই পরিস্থিতিতে কর্মীদের সুরক্ষার জন্য কয়েকটি দাবি তুলেছেন।

প্রথমত, এই অবস্থায় যেসব ব্যাংক কর্মী পরিষেবা দিচ্ছেন তাদের যাতায়াতের ব্যবস্থা সরকারকে করতে হবে। দ্বিতীয়ত বিভিন্ন প্রকল্পের ‌ টাকা তোলার জন্য ব্যাংকে ‌ প্রচন্ড ভিড় হতে পারে, তা সামাল দিতে সরকার যেন ব্যবস্থা নেয়। তৃতীয়ত, ব্যাংকিং মিত্র নামে যে কর্মচারী গ্রাহকের বাড়িতে টাকা ‌ পৌঁছে দেন তাদের জন্য সরকার যেন প্রয়োজনীয় স্যানিটাইজার ইত্যাদি ব্যবস্থা করে। চতুর্থত কেন্দ্র যেমন করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে ব্যাংক কর্মীদের জন্য অনুরূপ বিমার ব্যবস্থা করতে হবে।

The post করোনা থেকে ব্যাংক কর্মীদের সুরক্ষিত রাখতে একগুচ্ছ দাবি জানালো এআইবিইএ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jnl4h1
Post a Comment (0)
Previous Post Next Post