করোনা প্রতিষেধকের ট্রায়াল শুরু, আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা

ওয়াশিংটন: চিনে করোনা ভাইরাসের প্রকোপ কমে এলেও বিশ্বজুড়ে এই রোগ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। সারা বিশ্বে প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এরইমধ্যে আসার কথা শোনালো আমেরিকা। শুরু হয়ে গেল প্রতিষেধকের পরীক্ষা।

সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং নরওয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা চালাচ্ছে আমেরিকা। বেশ কিছুদিন ধরেই প্রতিষেধক তৈরীর জন্য চলছিল গবেষণা। অবশেষে সেই প্রতিষেধক মানুষের উপর পরীক্ষা চালানোর সময় এসেছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে কায়সার পার্মানেন্ট হেলথ রিসার্চ ইন্সটিটিউটে ওই পরীক্ষা চালানো হবে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের ইতিহাসে এই প্রথম কোন ভ্যাকসিন এত তাড়াতাড়ি তৈরি করা হলো। শুধু তাই নয় অ্যান্টিভাইরাল থেরাপির মাধ্যমে চিকিৎসার পদ্ধতি নিয়েও গবেষণা করছে মার্কিন বিজ্ঞানীরা।

প্রথম পর্যায়ে ৪৫ জনের উপর চালানো হবে পরীক্ষা। আগামী ৬ সপ্তাহ এইটা চলবে। ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৪৫ জন ব্যক্তির উপর এই পরীক্ষা চালানো হবে। প্রতিষেধক টির নাম দেওয়া হয়েছে mRNA 1273।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের ভারতের। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা ৩। মঙ্গলবার ৬৪ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বর্তমানে ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে নতুন করে করোনাভাইরাস এর যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে রয়েছে কাশ্মীর লাদাখ এবং কেরল। মহারাষ্ট্র করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ৩৯।

The post করোনা প্রতিষেধকের ট্রায়াল শুরু, আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TTtz9D
Post a Comment (0)
Previous Post Next Post