কলকাতা: তৃণমূল প্রার্থী মৌসম নূর ও নির্দল প্রার্থী দীনেশ বাজাজের রাজ্যসভায় মনোনয়নে ত্রুটি নিয়ে শুনানি হবে বিকেল ৪ টের সময়। তারপরেই নিশ্চিত হবে রাজ্যসভার পাঁচ আসনে কতজন প্রার্থী থাকবেন।
সোমবার ছিল মনোনয়নপত্রের স্ক্রুটিনির দিন। স্ক্রুটিনি-পর্বে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিরোধী দল কংগ্রেসের নেতা মনোজ চক্রবর্তী হলফনামা দিয়ে মৌসম নূর ও দীনেশ বাজাজের মনোনয়নে ত্রুটির অভিযোগ তোলেন।
দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, মনোনয়ন পেশের ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের বিরুদ্ধে মামলা সম্পর্কে তাঁরা তথ্য দেননি। জানা যাচ্ছে, মনোনয়নে ত্রুটি থাকলে স্ক্রুটিনিতে বাতিল হবে মৌসম ও দীনেশ বাজাজের মনোনয়ন। মঙ্গলবার ৪ টে নাগাদ এই সম্পর্কিত শুনানি হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বাম-কংগ্রেস সমর্থিত বিকাশরঞ্জন ভট্টাচার্য, তৃণমূলের অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সির মনোনয়নে কোনও ত্রুটি মেলেনি স্কুটিনিতে ফলে স্ক্রুটিনি পর্ব মিটেছে নির্বিঘ্নেই।
এ প্রসঙ্গে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘ত্রুটির কারণে দুই প্রার্থীরই মনোনয়ন বাতিল হওয়া উচিত। আর যদি ভোট হয়, আমরা তৃণমূলকে জবাব দিতে তৈরি আছি।’’
The post মৌসম সহ দুই প্রার্থীর রাজ্যসভার মনোনয়নে ত্রুটি, শুনানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TTQ6TU