স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭০৩, মৃত একশ’র বেশি

মাদ্রিদ: বিশ্ব মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী। পাশাপাশি, সামনে আসছে ভয়ংকর তথ্য। রবিবার নতুন করে ২০০০ জনের নভেল করোনা ভাইরাসে সংক্রমণের ঘটনা তালিকাভুক্ত হয়েছে। শুধু তাই নয় শেষ ২৪ ঘণ্টায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউরোপের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। ইতালির পরেই এখন তাঁর স্থান।

স্পেনে নতুন করে সংখ্যা বৃদ্ধির পরে ৭৭০৩ জন। মৃত্যুর সংখ্যা ২৮৮ জন। বিশ্বজুড়ে অচলাবস্থা তৈরি করেছে করোনা ভাইরাস নিয়ে। সাধারন জনজীবন বিপর্যস্ত। অফিস বন্ধ, স্কুল বন্ধ। মানুষ প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রী এবং খাবার কেনাতেও আটকানো হচ্ছে।

বিশ্ব জুড়ে ১৩৫ দেশে এখনও অবধি ১ লক্ষ ৪২ হাজার মানুষের মধ্যে সংক্রমণ হয়েছে বলেই জানা গিয়েছে।

করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতি গোটা বিশ্বজুড়ে। চিন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হামলায় বিশ্বজুড়ে ৫০০০ জনের বেশি মৃত। চিনেই মৃত তিন হাজারের বেশি, আর ইতালিতে সেই সংখ্যা ১০০০ পেরিয়েছে। এছাড়া ইরান ও অন্যান্য দেশ মিলিয়ে আরও মৃত্যুর পরিসংখ্যান আসছে। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার। মৃত ও আক্রান্তের অধিকাংশই চিন, ইতালির বাসিন্দা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে এই রোগ। ইতিমধ্যে স্পেনেও করোনা ভয়াবহ আকার নিয়েছে। একদিনে সেখানে এক হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

একদিকে যখন এই পরিস্থিতি গোটা স্পেনজুড়ে ঠিক সেই সময় স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর শরীরেও সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। স্পেন সরকারের এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী মারিয়া বেগোনিয়া গোমেজের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ এসেছে। এরপরেই সে দেশে একটা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী দুজনেই লা মনক্লোয়ায় (মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) রয়েছেন এই মুহূর্তে। স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়মকানুন মেনে চলছেন বলে জানানো হয় ওই বিবৃতিতে।

The post স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭০৩, মৃত একশ’র বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38T4yjl
Post a Comment (0)
Previous Post Next Post