কলকাতা: করোনার আতঙ্কে এবার পিছিয়ে যেতে পারে রাজ্যের পুরভোট। রমজান মাসের পরে রাজ্য পুরভোট হতে পারে। সোমবার সর্বদল বৈঠকের পরই এব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সম্ভবত এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হচ্ছে না। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কেই পুরভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন।
করোনা আতঙ্কে জেরবার বিশ্ব। এদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দেশের ১১০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর মিলেছে মহারাষ্ট্রে।
উদ্ধবের রাজ্যের পরই করোনা আক্রান্তদের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে কেরল। এছাড়াও একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে মারণ এই ভাইরাসের সংক্রমণ। প্রতিটি রাজ্যকে করোনা মোকাবিলায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

করোনার আতঙ্কে এবার পিছিয়ে যেতে পারে এরাজ্যের পুরভোট। সোমবারই ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হবে। প্রতিটি রাজনৈতিক দলের ২ জন করে প্রতিনিধি সোমবার উপস্থিত থাকবেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে।
রাজনৈতিক দলগুলিও প্রচার-সহ একাধিক বিষয় নিয়ে কথা বলবে কমিশনের সঙ্গে। ইতিমধ্যেই নির্বাচন পিছোনর দাবি নিয়ে কমিশনে দরবার করেছিল বিজেপি। তখন অবশ্য করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি।
তবে এবার করোনা নিয়ে আতঙ্ক তৈরি হওয়ায় ফের ভোট পিছনোর দাবিতে সরব গেরুয়া শিবির। তৃণমূলও ভোট পিছিয়ে দিলে তাঁদের আপত্তি নেই বলেই জানিয়েছে। একইভাবে বামেরাও কমিশনের উপরেই এব্যাপারে নির্ভর করছে। আর তাই সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আসন্ন পুরভোট পিছিয়ে যাচ্ছে। রমজাত মাসের পরে রাজ্যে পুরভোটের সম্ভাবনা। সোমবারই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর এব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
The post আতঙ্ক বাড়াচ্ছে করোনা, পিছিয়ে যেতে পারে রাজ্যের পুরভোট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xHlc8C