ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণ রুখতে নাজেহাল ইতালি

নয়াদিল্লি: করোনা আতঙ্কে রীতিমত জর্জরিত গোটা বিশ্ব। সাবধানতা অবলম্বন করতে একাধিক দেশ নিচ্ছে নিত্য নতুন পদক্ষেপ। তবে তারই মাঝে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে ১১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সব থেকে বেশি মহারাষ্ট্রে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে এই রোগ। ইতিমধ্যে স্পেনেও করোনা ভয়াবহ আকার নিয়েছে। একদিনে সেখানে এক হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে রবিবার বিকেলে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে ভিডিও কনফারেন্সে বসেছিল সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা রুখতে একটি ফান্ড তৈরি করার কথা বলেন। পাশাপাশি তিনি জানান সেই ফান্ডে ১ কোটি মার্কিন ডলার দিতে প্রস্তুত ভারত।

মোদী কনফারেন্সে বলেন, করোনা সংক্রমণ রুখতে একযোগে কাজ করতে হবে দেশগুলিকে। তিনি বলেন, এই ভাইরাস রুখতে আমাদের একযোগে কাজ করতে হবে ও সফল হতে হবে। পাশাপাশি ভারত যে এই ভাইরাসকে রুখতে তৈরি তাও জানিয়েছেন মোদী।

মোদীর একযোগে লড়াইয়ের বার্তাকে স্বাগত জানিয়েছেন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ ও আফগান সরকার।

ইতিমধ্যে করোনা এপিসেন্টার চিনের ইউহান প্রদেশ থেকে সরে ইউরোপে গিয়েছে। পাসাপাশি সেখান থেকে ছড়িয়ে পড়েছে ইতালি, ইরান স্পেন সহ একাধিক দেশেও। ইতিমধ্যে ইতালি ৩৫০ টি করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে। পাশপাশি স্পেনে ২ হাজার টি করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এছাড়াও বিশ্বজুড়ে ৬০০০ জন করোনা ভাইরাসের আক্রমণে মারা গিয়েছে।

The post ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণ রুখতে নাজেহাল ইতালি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38PnkIl
Post a Comment (0)
Previous Post Next Post