পরীক্ষা শুরু হলেই রাস্তায় অনুষ্ঠানের বহর, পথ বেছে রাস্তায় বেড়োন

স্টাফ রিপোর্টার,কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই শহরে মিটিং মিছিলের সময়ও পরীক্ষা শুরুর সময়টিকে ছাড় দিয়ে করা হচ্ছে। তবে বড় কোনও মিটিং মিছিলকে এখন অনুমতি দিচ্ছে না কলকাতা ট্রাফিক পুলিশ। ছোটখাটো যে সমস্ত প্রতিবাদ মিছিল বা অন্য কোনও মিটিং মিছিলের অনুমতি মিলছে। সবমিলিয়ে তিনটি মিছিল রয়েছে শহরের রাস্তায়।

তবে তা কলকাতার রাস্তাকে সমস্যায় ফেলতে পারে সেই কথা বলছে না ট্রাফিক পুলিশ। নিয়ম মাফিক ওই মিটিং মিছিলের রাস্তাগুলির কথা জানিয়ে রাখা হয়েছে। যানজট সামান্য সময়ের জন্য হলেও হতে পারে, তাই কেউ যদি চান ওই নির্দিষ্ট সময়ে ওই রাস্তা এড়িয়ে চলতে পারেন। কোন সময় কোন রাস্তায় রয়েছে তিনটি মিছিল?

কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে একটি মিটিং রয়েছে ৩৪ বিবাদি বাগে। এটি রয়েছে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে। একটি অনুষ্ঠান রয়েছে মিডলটন রোডে। অনুষ্ঠান শুরুর সময় বেলা সাড়ে বারোটা। বড় সময় ধরে একটি অনুষ্ঠান রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে। বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত ওই অনুষ্ঠান রয়েছে। জনসমাগম হতে পারে।

তাই তাড়াহুড়ো থাকলে এই সময়ে নিজের মতো করে পথ বেছে নিয়ে যাতায়াত করতে পারেন।

The post পরীক্ষা শুরু হলেই রাস্তায় অনুষ্ঠানের বহর, পথ বেছে রাস্তায় বেড়োন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aVCz3I
إرسال تعليق (0)
أحدث أقدم