ভারতীয় মতে বাগদান সারলেন ম্যাক্সওয়েল

মেলবোর্ন: ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইন্টারনেটের সৌজন্যে সে খবর অজানা নয় ক্রিকেট অনুরাগীদের। আর এবার কুর্তা পরে এক্কেবারে ভারতীয় সংস্কৃতি মেনেই গার্লফ্রেন্ডের সঙ্গে বাগদান পর্বটা সেরে নিলেন অজি পিঞ্চ হিটার।

রবিবারই ঘটা করে বাগদান সেরেছেন ম্যাক্সঅয়েল-ভিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বাগদান পর্বের ছবি পোস্ট করেছেন পেশায় ফার্মাসিস্ট ম্যাক্সওয়েলের হবু স্ত্রী। পরিবারের সঙ্গে সবুজ কুর্তায় ছবিতে নজর কেড়েছেন ম্যাক্সওয়েল। ইনস্টাগ্রামে বাগদান অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন ভিনি। তবে ম্যাক্সওয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে তিনি লেখেন, ‘গত রাতে ভারতীয় সংস্কৃতি মেনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়েটা কেমন হতে পারে সে সম্পর্কে ম্যাক্সওয়েলকে একটা ধারণা দিলাম আমি। অল্প সময়ের ব্যবস্থাপনায় আমাদের পরিবার ও বন্ধু-বান্ধবরা এসে দারুণভাবে দিনটা সেলিব্রেট করেছে। ওদেরকে পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ।’

একইসঙ্গে ম্যাক্সওয়েলের পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবতী বলেছেন ভিনি। গত দু’বছর ধরে সম্পর্কে ম্যাক্সওয়েলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিনি। গত ফেব্রুয়ারি এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই অনুরাগীদের বাগদানের কথা জানিয়েছিলেন এই কাপল। ২০১৭ সোশ্যাল মিডিয়ায় প্রথমবার একসঙ্গে দেখ আগিয়েছিল দু’জনকে। এরপর গতবছর অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিনি রমনকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন ম্যাক্সওয়েল।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিগ ব্যাশ ফাইনালের পর থেকে আর প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট বা আন্তর্জাতিক সিরিজ খেলেননি ম্যাক্সওয়েল। ফেব্রুয়ারি-মার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের জন্য নিজেকে তৈরি রাখলেও স্কোয়াডে ডাক পাননি তিনি। তবে আপাতত করোনা আতঙ্কে অস্ট্রেলিয়ায় বন্ধ বিভিন্ন প্রতিযোগীতামূলক ক্রিকেট। মারণ ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে গোটা বিশের যখন বন্ধ প্রায় সমস্ত মেজর স্পোর্টস ইভেন্ট। তখন শেফিল্ড ফাইনালও বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ছ’বছরে প্রথম ট্রফি জিতে নেয় নিউ সাউথ ওয়েলস।

The post ভারতীয় মতে বাগদান সারলেন ম্যাক্সওয়েল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QntN6S
إرسال تعليق (0)
أحدث أقدم