সোয়ানের সর্বকালের সেরা একাদশে একমাত্র ভারতীয় সচিন

লন্ডন: কোয়ারেন্টাইনে থাকাকালীন অনুরাগীদের কথা ভেবে দিনকয়েক আগে খুলে দেওয়া হয়েছিল গত ৪৫ বছরের আর্কাইভ। এছাড়াও বিভিন্ন সময় অনুরাগীদের সতেজ রাখতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক উপায় বের করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

রবিবারও তেমনই অনুরাগীদের জন্য মাইক্রোব্লগিং সাইটে একটি বিশেষ পোস্ট করে আইসিসি। সেখানে অনুরাগীদের পছন্দের একাদশ বেছে নিতে বলে তারা। আইসিসি লেখে, ‘আপনাকে যদি সর্বকালের সেরা একাদশ বাছতে বলা হয়, তাহলে সেটা কেমন হবে।’ জবাবে অনুরাগীদের সঙ্গে পছন্দের একাদশ বেছে নেন প্রাক্তন ইংরেজ তারকা স্পিনার গ্রেম সোয়ান। আর সোয়ানের সর্বকালের সেরা একাদশে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন সচিন তেন্ডুলকর।

ইংরেজ তারকা স্পিনারের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ৫ জন ইংরেজ ক্রিকেটার। তিনজন অস্ট্রেলিয়ান এবং একজন করে নিউজিল্যান্ড, ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটার। একাদশে ওপেনার হিসেবে সোয়ান জায়গা দিয়েছেন প্রাক্তন ইংরেজ ওপেনার কলিন মিলবার্ন ও কিউয়ি কিংবদন্তি মার্টিন ক্রো। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে যথাক্রমে জায়গা করে নিয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান , মার্ক ওয়া ও সচিন তেডুলকর।

সোয়ানের একাদশে এরপর যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টমস্থানে আছেন স্যার ইয়ান বথাম, অ্যালান নট ও শেন ওয়ার্ন। আর পেসার হিসেবে সোয়ানের সর্বকালের একাদশে জায়গা করে নিয়েছেন হারল্ড লারউড, ওয়াসিম আক্রাম ও জেমস অ্যান্ডারসন। সব মোটামুটি ঠিক থাকলেও সোয়ানের একাদশে সারপ্রাইজ এন্ট্রি পাওয়া ইংলিশ ওপেনার কলিন মিলবার্নের নাম দেখে অবাক অনেকেই। তাঁর একদা সতীর্থ অ্যালিস্টার কুককে বাদ দিয়ে কেরিয়ারে মাত্র ৯টি টেস্ট খেলা মিলবার্নকে কীভাবে জায়গা দিলেন সোয়ান, প্রশ্নের উত্তর নেই অনেকের কাছেই।

অধিনায়ক হিসেবে আলাদাভাবে কাউকে নির্বাচিত না করলেও অল-রাউন্ডার হিসেবে স্যার বথাম ও উইকেটরক্ষক হিসেবে সোয়ান মযে নটকে রেখেছেন সেটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। ডন ব্র্যাডম্যান, মার্ক ওয়া, সচিন তেন্ডুলকর সমৃদ্ধ মিডল অর্ডার পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা জোরে বোলার লারউড, আক্রাম ও অ্যান্ডারসন সমৃদ্ধ পেস অ্যাটাক প্রশংসা কুড়িয়ে নিয়েছে অনুরাগীদের। সঙ্গে সোয়ানের বোলিং বিভাগের শক্তি বাড়িয়ে তুলেছেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন।

 সোয়ানের সর্বকালের সেরা একাদশ: কলিন মিলবার্ন, মার্টিন ক্রো, ডন ব্র্যাডম্যান, মার্ক ওয়া, সচিন তেন্ডুলকর, ইয়ান বথাম, অ্যালান নট, শেন ওয়ার্ন, হারল্ড লারউড, ওয়াসিম আক্রাম ও জেমস অ্যান্ডারসন।

The post সোয়ানের সর্বকালের সেরা একাদশে একমাত্র ভারতীয় সচিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ULI2nr
إرسال تعليق (0)
أحدث أقدم