করোনা আতঙ্কে এই রাজ্য বন্ধ হল নাইট ক্লাব, স্কুল, জিম, সিনেমা হলও

চণ্ডীগড়: করোনা ভাইরাস ঘিরে বিপাকে পড়েছে সমগ্র বিশ্ব। প্রভাব পড়েছে ভারতেও। আতঙ্ক তাড়া করছে দেশবাসীকে। এরই মধ্যে দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে করোনার জেরে স্কুল-কলজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। এবার সেই একই রাস্তায় হাঁটল হরিয়ানাও। করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হল নাইট ক্লাব, স্কুল, জিম, সিনেমা হল।

জানা গিয়েছে, আগামী ৩১ তারিখ অবধি বন্ধ রাখা হবে স্কুল, জিম, সিনেমা হল ও নাইট ক্লাব। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সংক্রান্ত, খেলা প্রতিযোগিতা অথবা কোনও পারিবারিক অনুষ্ঠানের ওপরেও রাজ্যজুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, করোনার ব্যাপারে সরকার মোটামুটি ভাবে প্রস্তুতি তৈরি করেছে। তিনি জানিয়েছেন, জেলা-হাসপাতালে তৈরি রাখা হয়েছে ১৩০০-এরও বেশি আইসোলেশন বেড।

পাশাপাশি সকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, ভারতে ফের বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন। এই ১০৭ জনের মধ্যে ৯০ জন ভারতীয়। পাশাপাশি মোট এই সংখ্যার ন’জন সুস্থ হয়েছেন এবং দু’জনের মৃত্যু হয়েছে।

রাজ্যভিত্তিকভাবে যে তথ্য সামনে এসেছে তা মূলত এইরকম, দিল্লিতে ৭ জন, পার্শ্ববর্তি এলাকা হরিয়ানায় ১৪ জন যারা প্রত্যেকেই বিদেশি, কেরলে ২২ জন, রাজস্থানে ২ জন বিদেশি, তেলেঙ্গানায় ৩ জন, উত্তরপ্রদেশে ১১ জন এবং এদের মধ্যে ১ জন বিদেশি, লাদাখে ৩ জন, তামিলনাডুতে ১ জন, জম্মু ও কাশ্মীরে ২ জন, পঞ্জাবে ১ জন এবং কর্নাটকে ৬ জন, মহারাষ্ট্রে ৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিনহিত করা হয়েছে। যা হিসেব করলে ১০৭ জন। এঁদের মধ্যে ৩১ জন হিসেবে শীর্ষে মহারাষ্ট্র।

The post করোনা আতঙ্কে এই রাজ্য বন্ধ হল নাইট ক্লাব, স্কুল, জিম, সিনেমা হলও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2w0180Q
إرسال تعليق (0)
أحدث أقدم