টুইঙ্কলকে হাসপাতাল থেকে নিয়ে এলেন অক্ষয়

মুম্বই: টুইঙ্কল খান্নাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনলেন অক্ষয় কুমার। এই ঘটনার কথা শেয়ার করেছেন খোদ অভিনেত্রী-লেখিকা টুইঙ্কল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে প্রথমেই উদ্বিগ্ন হয়ে পড়েন নেটিজেনরা। অনেকেই ভেবে বসেন, টুইঙ্কলও কি করোনা আক্রান্ত হলেন! কিন্তু না করোনা আক্রান্ত নন টুইঙ্কল।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে টুইঙ্কল নিজেই বলেন, তিনি হাসপাতাল থেকে ফিরছেন। তবে করোনা আক্রান্ত নন তিনি। পায়ের হাড় ভেঙে ফেলায় হাসপাতালে ছুটতে হয় তাঁকে। ভিডিওয় মজা করে আবার অক্ষয়কে ড্রাইভার ফ্রম চাঁদনি চক বলে সম্বোধন করেন তিনি।

টুইঙ্কল ভিডিওয় বলেন, এখন রবিবারের সকাল সাড়ে দশটা। কিন্তু রাস্তা একদন শুনশান। শুধু কিছু কাক ও পায়রা দেখা যাচ্ছে যাদের কিচির মিচির শোনা যাচ্ছে। আর এই হলো আমার ড্রাইভার চাঁদনি চকের। আর আমরা হাসপাতাল থেকে ফিরছি। না আমার করোনা ভাইরাস নেই। মানুষ আরও বিভিন্ন অসুখে হাসপাতাল যায়।

এর পরেই টুইঙ্কল নিজের প্লাস্টার করা পা দেখিয়ে বলেন যে তাঁর পা ভেঙে গিয়েছে সকাল। টুইঙ্কলের পোস্ট দেখেই তাঁর বন্ধু ও ফলোয়াররা তাঁকে শীঘ্র হয়ে ওঠার বার্তা দেন। হাঁফ ছেড়ে বাঁচেন তাঁর ভক্তরাও।

প্রসঙ্গত, দেশ জুড়ে এখন লকডাউন চলছে। ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ এমনই স্তব্ধ থাকবে। ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও পরিস্থিতি ঠিক হবে কি না তা এখনও কেউ বলতে পারছে না। কারণ ক্রমশ আক্রান্তের সংখ্যা এ দেশে বেড়েই চলেছে। প্রায় ১০০০ ছুঁয়েছে ভারকে আক্রান্তের সংখ্যা আর মৃত্যু হয়েছে ২৭ জনের।

২৯ মার্চ মন কি বাত অনুষ্ঠানে ফের জাতির উদ্দেশে বক্তব্য রেখেছেন মোদী। তিনি বলেছেন সামাজিক দূরত্ব বাড়ুক। কিন্তু পরিচিতের সঙ্গে মানসিক দূরত্ব নয়। আচমকা লকডাউন ঘোষণা করার জন্য এদিন প্রধানমন্ত্রী মানুষের কাছে ক্ষমাও চান।

The post টুইঙ্কলকে হাসপাতাল থেকে নিয়ে এলেন অক্ষয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yaVHN1
إرسال تعليق (0)
أحدث أقدم