করোনার জের, বোর্ড সহ পিছিয়ে গেল নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা

গোয়া: করোনাভাইরাসের আতঙ্কে বোর্ড পরীক্ষা সহ পিছিয়ে দেওয়া হল ক্লাস নাইন টু টুইলভের সমস্ত পরীক্ষা। গোয়ার শিক্ষা দফতরের তরফে শুক্রবার এই ঘোষণা করা হয়। বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া অবধি পরীক্ষা চালু হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

এডুকেশন ডাইরেক্টর বন্দনা রাও জানিয়েছেন, দেশ জুড়ে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার কারণে মার্চ ২১ থেকে ক্লাস নাইন থেকে টুয়েলভের সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, যে পরীক্ষাগুলি পেছানো হচ্ছে, তার আওতায় থাকছে বোর্ডের পরীক্ষাগুলিও।

এমনিতেই সে রাজ্যে ক্লাস এইট পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল করেছে সরকার। ছেলেমেয়েদের বিনা পরীক্ষাতেই পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে জানিয়েছে গোয়া সরকার। যদিও উপকূলবর্তী এই রাজ্যে এখনও কোনও করোনা আক্রান্ত ধরা পড়েনি।

করোনার কারণে এখনও অবধি সিবিএসই, আইসিএসই, কেরল বোর্ড, পাঞ্জাব বোর্ড, এমপি বোর্ড, ছত্তিসগড় বোর্ড সহ বেশ কয়েকটি বোর্ড পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত সরকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গেও বন্ধ রয়েছে স্কুল-কলেজ।

অন্যদিকে করোনায় সারা ভারত জুড়ে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২৭০, এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। সারা বিশ্বে আক্রানের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৪৬৪ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৪১৭ জনের।

The post করোনার জের, বোর্ড সহ পিছিয়ে গেল নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33Nj77b
إرسال تعليق (0)
أحدث أقدم