করোনা আতঙ্কে বন্ধ ভারত-পাকিস্তান বর্ডার

ইসলামাবাদ: করোনা আতঙ্কে কাঁপছে সমগ্র বিশ্ব। বাদ পড়েনি ভারত, পাকিস্তানও। ইতিমধ্যে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। করোনা আতঙ্কে ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্ত বন্ধ করল পাকিস্তান।

জানা গিয়েছে, আগামী ২ সপ্তাহের জন্য বন্ধ করা হল ভারত-পাকিস্তানের এই বর্ডার। একটি বিজ্ঞপ্তি জারি করে পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা আতঙ্কের জেরেই বন্ধ করা হয়েছে পাকিস্তানের বর্ডার।

শুধু ওয়াঘা না। পাকিস্তানের পশ্চিমে ইরান এবং আফগানিস্তানের সঙ্গেও নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দেশ। করোনা প্রকোপের প্রথম দিকেই আফগানিস্তান ও ইরানের সঙ্গের বর্ডার বন্ধ করেছিল পাকিস্তান। এবার করোনা রুখতে ওয়াঘা সীমান্তও বন্ধ করল পাকিস্তান।

পাকিস্তানে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা আতঙ্ক। বালুচিস্তানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫, খাইবার পাখতুন খোয়াতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪, সিন্ধু প্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ, সেখানে আক্রান্তের সংখ্যা ২১১ জন। পাঞ্জাবে আক্রান্ত ৩৩ জন, গিলিট বালতিস্তানে আক্রান্তর সংখ্যা ১৫ জন, ইসলামাবাদে ২ জন ও পাক অধিকৃত কাশ্মীরে ১ জন এই মারণ ভাইরাসের কবলে পড়েছে।

অন্যদিকে করোনার জেরে সারা বিশ্বে টালমাটাল পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই লক্ষের কাছাকাছি। মৃত ১০ হাজারেরও বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা ১৯৪ ও মৃত ৪ জন।

The post করোনা আতঙ্কে বন্ধ ভারত-পাকিস্তান বর্ডার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2J6Syjr
إرسال تعليق (0)
أحدث أقدم