নিজামউদ্দিন থেকে ফিরে দিল্লির ১৬টি মসজিদে ছিলেন বহু বিদেশি

নয়াদিল্লি: ভারতে কোভিড ১৯-এর একেবারে ভরকেন্দ্র মনে করা হচ্ছে দিল্লির নিজামউদ্দিন-এর ধর্মসভাকে। এই ধর্মসভায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরা শহরের ১৬টি মসজিদে ছিলেন। এঁদের মধ্যে কেউ এদেশের বাসিন্দা। আবার বিদেশ থেকে এসেও যোগ দিয়েছিলেন অনেকে। তাই দিল্লি পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মঙ্গলবার দিল্লির সরকারকে এই বিষয় তৎপর হয়ে পদক্ষেপ করার জন্য আবেদন করেছে।

এই সরকারি পত্রে লেখা রয়েছে, ওই ধর্মসভায় উপস্থিতদের মধ্যে ৯৪জন ছিলেন ইন্দোনেশিয়ার, ১৩ জন কিরগিস্তান থেকে, ৯ জন বাংলাদেশ থেকে, ৮ জন মালয়েশিয়ার, ৭ জন আলজেরিয়ার। এছাড়া তিউনিসিয়া, বেলজিয়াম ও ইটালি থেকে ১ জন করে এসেছিলেন। আর বাকিরা ছিলেন ভারতীয়।

দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব ও অন্যান্য কয়েকটি জেলার কিছু মসজিদে এঁরা থাকছিলেন। পুলিশ সূত্রে এমনই খবর। এক পুলিশ আধিকারিকের কথায়, জেলা প্রশাসনের থেকে একটি দল, পুলিশ ও স্বাস্থ্য দফতর থেকে মসজিদগুলিতে তদন্ত করা হচ্ছে। সেখান থেকে বিদেশিদের সরিয়ে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন, এই মাসের প্রথম দিকে তাবলিঘ-ই-জামাত মার্কাজের ধর্মসভায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ২৪ জনের শরীরে পজিটিভ করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। ১৫৪৮ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও ৪৪১ জনের মধ্যে উপসর্গ দেখা গিয়েছিল। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, দিল্লির মার্কাজ নিজামউদ্দিন মসজিদে একটি ধর্মীয় জমায়েত উপলক্ষে জড়ো হওয়া মানুষজনের মধ্যে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত ছিলেন অন্তত ২০০ জন। মঙ্গলবার দিল্লি ও অন্ধ্রপ্রদেশ থেকে আরও ৩৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই সম্মেলনের জেরেই দেশে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

The post নিজামউদ্দিন থেকে ফিরে দিল্লির ১৬টি মসজিদে ছিলেন বহু বিদেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QXKXrN
إرسال تعليق (0)
أحدث أقدم