স্টাফ রিপোর্টার , কলকাতা : আসছে প্রচণ্ড গরমের দিন। সকাল থেকেই রোদের তেজেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে চড়েছে কলকাতার পারদ। এখন নিয়মিত স্বাভাবিকের উপরেই থাকছে কলকাতার তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের পারদমাপক যন্ত্র। জত সময় এগবে , চৈত্র থেকে বৈশাখের দিকে এগোবে মাসে তত স্বাভাবিক নিয়মে বাড়বে গরম।
আজ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেহসি। সোমবার দিনভর শুকনো হাওয়া বয়েছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকাল থেকে আর সেই পরিস্থিতি নেই। সকাল থেকেই অনুভূত হচ্ছে গরম। বেড়েছে তাপমাত্রাও।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা সকালেই ২৭.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। অর্থাৎ তা স্বাভাবিকের থেকে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শুক্রবার আলিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কিন্তু বৃহস্পতিবার এক লাফে দুই ডিগ্রি বেড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। শুক্রবার সকালে বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা একটু কম হলেও বেলায় তাপমাত্রা বাড়ে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের সামান্য নীচে ছিল। বৃহস্পতিবার তা হয়ে যায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে তা ৩৬এ পা রাখে। শনিবার তা ৩৭ ছুঁতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার কলকাতার আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ , সর্বনিম্ন ৩০ শতাংশ। মঙ্গলবার আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৫ শতাংশ , সর্বনিম্ন ২৩ শতাংশ
The post সকাল থেকে রোদের তেজ, বেলায় ভোগাবে অস্বস্তিকর গরম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UPi6qN