চিনে পাচারের আগেই বাজেয়াপ্ত লক্ষাধিক মাস্ক, পিপিই কিট

নয়াদিল্লি: দেশ করোনার সঙ্গে লড়ছে। এরই মাঝে চলছে বেআইনী কারবার। বুধবার রাতে লক্ষাধিক মাস্ক বাজেয়াপ্ত করল দিল্লির শুল্ক দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে প্রায় ৫ লক্ষ মাস্ক ও ৯৫২টি পিপিই কিট পাচার করা হচ্ছিল চিনে। এরই সাথে ছিল কিট তৈরির উপকরণ, স্যানিটাইজার।

যেখানে দেশেই কিটের অভাব দেখা যাচ্ছে, সেখানে চিনে পাচার করা হচ্ছে পিপিই কিট। ১৯শে মার্চ ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ভেন্টিলেটর, সার্জিক্যাল সামগ্রী, মাস্ক, পিপিই কিটের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও অ্যালকোহল বেসড স্যানিটাইজার রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, ৭ই এপ্রিল।

শুল্ক দফতরের আধিকারিকরা জানাচ্ছেন গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালান তাঁরা। ৫.০৮ লক্ষ মাস্ক, ৯৫০টি বোতলে ৫৭ লিটা স্যানিটাইজার, ৯৫২টি পিপিই কিট বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বাজেয়াপ্ত করা হয় মাস্ক তৈরির জন্য ব্যবহৃত ২,৪৮০ কেজির কাঁচামাল।

এদিকে, টাইমস নাওয়ের রিপোর্ট বলছে আগামী এক মাসের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হবে ১.৮৬ লক্ষ। জুন মাসের ১৮ তারিখের মধ্যে এই সংখ্যা ছোঁবে ভারত। মে মাসের তেরো তারিখে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে।

রিপোর্ট বলছে জুনের সাত তারিখের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি হবে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়াবে ৫১ হাজারের ঘর। এরপরেই থাকবে গুজরাত। ১৭ই জুনের মধ্যে ২৯,৪০০ ছাড়াবে করোনা আক্রান্তের সংখ্যা।

তামিল নাড়ু থাকবে তৃতীয় স্থানে। ছাড়াবে ২৬ হাজারের ঘর তেসরা জুনের পরে। রেহাই পাবে না উত্তরপ্রদেশও। ২১ জুনের মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ৩০ হাজারেরও বেশি। ১৩ জুনের মধ্যে রাজস্থান দেখবে ৭৩০০-রও বেশি আক্রান্তের সংখ্যা।

এই রিপোর্ট তালিকায় রেখেছে পশ্চিমবঙ্গকেও। ২০ জুনের মধ্যে রাজ্যে ২০ হাজার ছাড়াবে আক্রান্তের সংখ্যা। আপাতত দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ও মৃতের হার সর্বাধিক। এরপরেই রয়েছে গুজরাত। তৃতীয় স্থানে রাজধানী শহর দিল্লি। অন্যদিকে, দেশে ১৭ মে-র পর থেকে লকডাউন ৪.০ শুরু হতে চলেছে।

The post চিনে পাচারের আগেই বাজেয়াপ্ত লক্ষাধিক মাস্ক, পিপিই কিট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2X09MG6
Post a Comment (0)
Previous Post Next Post