‘দ্রুত শেষ করতে হবে উচ্চমাধ্যমিকের খাতা দেখা’, নির্দেশ সংসদের

কলকাতা: করোনা পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করায় উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা শেষ করা যায়নি। এখনও তিনটি পরীক্ষা বাকি রয়েছে। উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে ১০-১২ দিনের মধ্যে সই বিষয়গুলির উত্তরপত্র দেখার কাজ শেষ করতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের এমনই নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যেই খাতা দেখার ব্যাপারে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষক-শিক্ষিকাদের কাছে এই মর্মে নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে দাবি।

খাতা দেখার জন্য ১০ থেকে ১২ দিন বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি নওয়া হয়ে গিয়েছে সেগুলির দ্রুত মূল্যায়ন করে ফেলতে চায় সংসদ।

প্রতীকি ছবি

সংসদ সূত্রে জানা গিয়েছে, খাতা দেখার প্রক্রিয়া দ্রুত শেষ করতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে। প্রধান পরীক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে উত্তরপত্র। করোনা সংক্রমণের জেরে উচ্ মাধ্যমিকের সব পরীক্ষা এবার নেওয়া যায়নি।

সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। রাজ্য বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

The post ‘দ্রুত শেষ করতে হবে উচ্চমাধ্যমিকের খাতা দেখা’, নির্দেশ সংসদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yMefnL
Post a Comment (0)
Previous Post Next Post