‘কেন্দ্রের প্যাকেজে গরিবের উপকার হবে না’, দাবি চিদম্বরমের

নয়াদিল্লি: ‘করোনা মোকাবিলায় কেন্দ্রের ঘোষণা করা আর্থিক প্যাকেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছুই নেই।’ এমনই দাবি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমের। লকডাউনের জেরে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ওই প্যাকেজ কোন কোন খাতের জন্য বরাদ্দ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

প্যাকেজ নিয়ে কেন্দ্রকে দুষে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমের তোপ, ‘কেন্দ্রের আর্থিক প্যাকেজ থেকে লক্ষাধিক গরিব ও পরিযায়ী শ্রমিকের কোনও উপকার হবে না।’ লকডাউনের জেরে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের ঘোষণা করা আর্থিক প্যাকেজে কিছুই নেই বলে দাবি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

প্যাকেজের বিবরণ দিতে গিয়ে বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘গরিবদের জন্য প্যাকেজে ১.৭৫ লক্ষ কোটির ব্যবস্থা।’ সীতারমনকে দুষে চিদম্বরমের তোপ, ‘সংকটের নিরিখে সরকারের ঘোষিত নীতি সঠিক নয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করা ২০ লক্ষ কোটির প্যাকেজের মধ্যে বুধবার মাত্র ৩.৬ লক্ষ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন। এতেই হতাশ কংগ্রেস। প্যাকেজের বাকি টাকা কোন কোন খাতে বরাদ্দ হবে তা দ্রুত জানানোর দাবি তুলেছে কংগ্রেস।

The post ‘কেন্দ্রের প্যাকেজে গরিবের উপকার হবে না’, দাবি চিদম্বরমের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YYfCu5
إرسال تعليق (0)
أحدث أقدم