৫০০ টাকা পাঠিয়েছে মোদী সরকার, সেভিংস অ্যাকাউন্টকেও বদলে দেওয়া যায় জনধন অ্যাকাউন্টে

নয়াদিল্লি: করোনভাইরাস সংকটের কারণে দেশজুড়ে লকডাউন। এরই মধ্যে দেশের দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা দিতে জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পাঠিয়েছে মোদী সরকার। লকডাউনের পর থেকে এখন পর্যন্ত দুবার এই টাকা পাঠানো হয়েছে।

তবে যে কোনও ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে এই টাকা পাঠাচ্ছে না মোদী সরকার। কেবলমাত্র জনধন অ্যাকাউন্টেই মহিলাদের এই টাকা পাঠাচ্ছে মোদী সরকার। আপনার যদি কোনও ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে আপনি এটিকে জন ধন অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন।

কীভাবে কোনও পুরানো অ্যাকাউন্টকে জন ধন অ্যাকাউন্টে রূপান্তর করবেন?

১) নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
২) একটি ফর্ম ফিলআপ করুন ও একটি রুপে কার্ডের জন্য আবেদন করুন।
৩)ফর্ম ফিলাপের পর সেই সম্পূর্ণ ফর্মটিকে ব্যাংকে জমা দিন।
৪) এরপর ব্যাংক আপনার পুরানো অ্যাকাউন্টটিকে জন ধন অ্যাকাউন্টে রূপান্তর করবে।

জন ধন অ্যাকাউন্টের সুবিধা

১) জন ধন অ্যাকাউন্টধারক ব্যাংকে জমা হওয়া অর্থের উপর সুদ পান।
২) অ্যাকাউন্টধারকরা নিখরচায় মোবাইল ব্যাংকিং সুবিধা পান।
৩) জন ধন অ্যাকাউন্টধারক ১০০০০০ টাকার ওভারড্রাফট সুবিধা নিতে পারবেন।
৪) এই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাকাউন্টধারক দুর্ঘটনার জন্য ২ লাখ টাকার বীমার আওতায় পড়েন।
৫) অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে নমিনী অর্থ পাবেন। ৩০০০০ টাকার বীমাও কভার করে।
৬) এই অ্যাকাউন্টে কোনও মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন পড়ে না। তবে অ্যাকাউন্টধারক যদি চেক বইয়ের সুবিধা গ্রহণ করেন তবে মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হবে।

The post ৫০০ টাকা পাঠিয়েছে মোদী সরকার, সেভিংস অ্যাকাউন্টকেও বদলে দেওয়া যায় জনধন অ্যাকাউন্টে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TMvYCD
إرسال تعليق (0)
أحدث أقدم