করোনায় মৃত মালিক, তিন মাস ধরে হাসপাতালে বসে অপেক্ষায় কুকুর

বেজিং: বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। যার জেরে সারা পৃথিবীতে মারা গিয়েছেন কয়েক লক্ষ মানুষ। তবে তারই মধ্যে সামনে এল এক অন্যরকম দৃশ্য। চিনের ইউহান শহরের এক হাসপাতালের সামনে নিজের মালিকের জন্য প্রায় তিন মাস ধরে অপেক্ষা করছে একটি কুকুর। তাঁর মালিক ওই হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যে মারা গিয়ছিলেন। কিন্তু সেই খবরটি জানে না ছোট্ট কুকুরটি। আর সেই কারণে দীর্ঘ তিন মাস ধরে হাসপাতালের বাইরে অপেক্ষা করছে সে।

এই দৃশ্য সামনে আসাতে অবাক হয়ে গিয়েছেন সকলেই। ওই হাসপাতালের সকলেই ওই কুকুরটির দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও স্থানীয় এক দোকানের মালিকও সিদ্ধান্ত নিয়েছেন ওই কুকুরটি দেখভাল করার। মালিক মারা যাওয়ার পর থেকে কুকুরটিকে দেখে ভালোবেসে ফেলেছেন সকলেই।

সোশ্যাল মিডিয়াতে ওই কুকুরটির ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। কুকুরটিকে বের করে দেওয়া হলেও বারবার ওই হাসপাতালের সামনে এসে অপেক্ষা করেছে কুকুরটি। কুকুরের প্রভুভক্তির কথা সকলেই জানে। কিন্তু বাস্তবিক এই চিত্র দেখে অবাক হয়েছেন অনেকেই। তারই সঙ্গে ভালবেসে ফেলেছেন কুকুরটিকে।

এমনিতেও করোনা ভাইরাসের জেরে আতঙ্কিত সকলে। ইতিমধ্যে চিনেও মারা গিয়েছেন একাধিক মানুষজন। কিন্তু তারপরেও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন চিন। কিন্তু তাঁর মধ্যে একটি নিরীহ কুকুরের এই ধরনের চিত্র অবাক করেছেন সোশ্যাল মিডিয়াকে। ছোট্ট কুকুরের প্রভুভক্তি আবেগতাড়িত করেছে গোটা বিশ্বকে।

The post করোনায় মৃত মালিক, তিন মাস ধরে হাসপাতালে বসে অপেক্ষায় কুকুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3evvfO8
Post a Comment (0)
Previous Post Next Post