BREAKING: দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল, ২৪ ঘন্টায় আরও ১২২৫ মৃত্যু আমেরিকায়

ওয়াশিংটন: না, কোনও ভাবেই মৃত্যুমিছিল রুখতে পারছে না আমেরিকা। ফের শুক্রবারে ট্রাম্পের দেশে মৃত্যু হয়েছে ১২২৫ জনের। এরফলে এখন পর্যন্ত আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৯৮ জনের। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সংখ্যাটা এমনই।

শুধু মৃত্যু না, একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আমেরিকায়। এখন পর্যন্ত ১৭ লক্ষ ৪৫ হাজারেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। সংখ্যাটা শুধুমাত্র মার্কিন মুলুকেই।

অন্যদিকে শনিবার ট্রাম্প ঘোষণা করেছেন যে WHO -র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা। সব ফান্ডিং বন্ধ করে ওই টাকা অন্য কোনও সংস্থাকে দেওয়া হবে। সংবাদসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

ট্রাম্প বলেছেন WHO-এর উপর চিনের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু চিন ওই সংস্থাকে বছরে মাত্র ৪০ মিলিয়ন ডলার দেয় ও আমেরিকা সেখানে বছরে ৪৫০ মিলিয়ন ডলার দেয়।

আমেরিকার দাবি না মানায় এই পদক্ষেপ নেওয়া হল বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও অভিযোগ করেন যে, চিন দিনের পর দিন আমেরিকার গোপন তথ্য হাতানোর চেষ্টা করেছে। তাই চিনা নাগরিকের আসার ক্ষেত্রে ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ গবেষণায় যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে এপ্রিলের ১৪ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ কে করোনা মোকাবিলার জন্য দেওয়া অনুদানের টাকা আটকে দিয়েছিল আমেরিকা। স্বয়ং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হু-এর এই তহবিলে অনুদান বন্ধ করার কথা জানিয়েছিলেন। ট্রাম্প অভিযোগ করেছিলেন চিনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি WHO।

The post BREAKING: দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল, ২৪ ঘন্টায় আরও ১২২৫ মৃত্যু আমেরিকায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TSSsSy
Post a Comment (0)
Previous Post Next Post