স্টাফ রিপোর্টার , কলকাতা : কলকাতাকে রি-গ্রীন করতে পরকল্পনা নিচ্ছে রাজ্যের বন দফতর। নগরায়ন মন্ত্রকের সহায়তা নিয়ে এই প্রকল্পের কাজ চলবে।
বন দফতর সূত্রে খবর ৩ ও ১০ বছরের পুরনো গাছ প্রতিস্থাপিত করা হবে। রাজ্যের বন দফতরের হিসেব অনুযায়ী, কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় প্রায় ১২ হাজার গাছ নষ্ট হয়েছে। এই ১২ হাজার গাছের মধ্যে ১০ ও ৩ বছরের গাছই প্রায় ৯০ শতাংশ। ৩ বছরের পুরানো গাছ যা প্রায় উচ্চতায় ১৮ ফুটের কাছাকাছি হয়। এমন গাছ কলকাতায় নষ্ট হয়েছে সাড়ে ১২ হাজার। ১০ বছরের পুরনো গাছ যা উচ্চতায় প্রায় ২০ ফুটের কাছাকাছি হয়। এই ধরণের গাছ কলকাতায় নষ্ট হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার।
আগামী ৫ জুন থেকে কলকাতায় এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হচ্ছে। সবুজ প্রতিস্থাপন কাজ শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যেই করা হবে। সেই কারণে ১৪ জুলাই বনমহোৎসবের দিন প্লান্টেশন উৎসব করা হবে।
কলকাতা থেকে মালদহ পর্যন্ত প্রায় ১৬ লক্ষ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ১১কোটি কার্বন ইউনিট ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছে বন দফতর। সেই হিসেব অনুযায়ী গাছের অক্সিজেন লেভেল পুরনো জায়গায় নিয়ে আসতে রাজ্যে একটি গাছের বদলি হিসাবে ১০ টি গাছ রোপন করা হবে বলে জানাচ্ছে বনদফতর।
The post আমফানে গাছ ধ্বংসে ক্ষতি ১১ কোটি কার্বন ইউনিট, শুরু হবে রি-গ্রীন প্রকল্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eG1D0J