এক লাফে দেড় লক্ষ পেরোল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

নয়াদিল্লি: ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবারও ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৩৮৭ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৫১,৭৬৭। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭০ জনের মৃত্যু হবেচে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৩৭।

আগামী কয়েক মাস করোনা কমার লক্ষণতো নেই বরং তা আরও বহু গুন বেড়ে যাবে৷ জুলাইতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ পেরিয়ে যেতে পারে৷ এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রবাসী ভারতীয় অধ্যাপক ভ্রমর মুখোপাধ্যায়৷

এই মার্কিন প্রবাসী দেশে লকডাউন ও করোনা নিয়ন্ত্রণের ওপর ৪৩ পাতার একটি রিপোর্ট তৈরি করেছেন৷ তাতে বলা হয়েছে, ভারতে যা করোনা পরিস্থিতি তাতে জুলাইয়ের শুরুতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ পেরিয়ে যাবে৷

বিস্তারিত আসছে…

The post এক লাফে দেড় লক্ষ পেরোল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3di0egc
إرسال تعليق (0)
أحدث أقدم